শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে পৌর শহরে শীতার্থ মানুষের পাশে দাঁড়ালো এনটিভি

Download Photocard


মোঃ হোসেন আলী (ছোট্ট) : সময়ের সাথে আগামীর পথে এ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে  পৌর শহরে  তীব্র শীতের কষ্টে জর্জরিত  শীতার্থদের মানুষের পাশে দাঁড়ালো এনটিভি।

রবিবার (০৭ ডিসেম্বর২০২৫ ) বেলা ১১টায় দিয়ারধানগড়া ঈদগাহ মাঠে এনটিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্নার নিজস্ব উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এনটিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্নার
সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব অসহায় শীতার্থদের  মাঝে গরম কম্বল হাতে তুলেদেন
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে জেলার সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে-বিশেষ করে ছিন্নমূল, দিনমজুর, বৃদ্ধ ও শিশুদের কষ্ট আরও প্রকট হয়ে উঠেছে। রাতের অন্ধকার নামলেই শীতের কামড় অসহায় মানুষের শরীরে যেন আরও গভীর হয়। কেউ পুরনো ছেঁড়া চাঁদর জড়িয়ে রাখে, কেউবা আগুন জ্বালিয়ে নিজেকে উষ্ণ রাখার চেষ্টা করে। তীব্র শীতে কর্মহীন বহু পরিবার দিন কাটাচ্ছে চরম দুর্বিপাকের মধ্যে। তাই সমাজে বিত্তবানদের কে আহ্বান জানাচ্ছি আপনারা সকলে মিলে  শীতার্ত  মানুষের পাশে দাঁড়াতে।
এ অবস্থায় এনটিভির পক্ষ থেকে এ মানবিক সহায়তা পেয়ে শীতার্ত মানুষের মাঝে স্বস্তির হাসি ফুটে ওঠে। কম্বল গ্রহণ করতে আসা এক বৃদ্ধা বলেন, আমগো ঘরে একটা পাতলা চাঁদর আছে, শীত আসলে রাত কাটাইতে পারি না। এই কম্বলটা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে বলেন আল্লাহ যেন এনটিভির ভালো করে।

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“square_fit”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

অনুষ্ঠানে  এসময়ে অন্যন্য বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। শীতের এই করুণ সময়ে স্বচ্ছল মানুষদের এগিয়ে আসার আহ্বানও জানান তারা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শীতের কষ্ট লাঘবে এনটিভির এ মানবিক উদ্যোগ এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০