শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

সিরাজগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী নিহত,আহত-৪

ফটোকার্ড

নজরুল ইসলাম:

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার দোকানে ঢুকে পড়লে মোহাম্মদ হাফিজ (৪০) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের নুরু মিয়ার ছেলে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার সকালে সদর উপজেলার কাশিয়াহাটা-বনবাড়িয়া এলাকায় প্রাইভেট কারটি অতিরিক্ত গতিতে এসে রাস্তার পাশে থাকা মেসার্স মাসুম ইলেকট্রনিক হাউস নামের দোকানে ধাক্কা দিলে সেটি ভেঙে যায়। গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জের গার্ডেন প্যালেস থেকে কড্ডাগামী প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো খ-১১-৮২২৩) অতিরিক্ত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা মাসুম ইলেকট্রনিক্স দোকানে ধাক্কা দেয়। এ সময় পথচারী মো. হাফিজ (৪২) ও মো. আমিরুল ইসলাম (৪৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাফিজকে মৃত ঘোষণা করেন। আহত আমিরুলকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা দুই নারী — মোছা. আফসানা (২৬) ও তার বোন মোছা. আরাবী (১৩) আহত হয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে তাদের ঢাকায় রেফার্ড করা হয়। এছাড়া গাড়িতে থাকা তিন যুবক ও দুই তরুণী মদ্যপ অবস্থায় অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়িতে থাকা মো. রাকিব (১৮) ও মো. তৌকিত আহমেদ (২২) কে আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

সিরাজগঞ্জ সদর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মর্জিনা মুঠোফোনে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এতে একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০