শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে বনোয়ারি লাল (বিএল) সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Download Photocard

মোঃ  হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান বনোয়ারি লাল (বিএল) সরকারি উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২০ জানুয়ারি ২০২৬) সকালের দিকে পৌর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বনোয়ারি লাল (বিএল) সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উওোলন ও জাতীয় সংগীত পরিবেশন, এবং রং বেরঙের বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ আনিনুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, শরীরকে ঠিক রাখতে হলে খেলাধুলা করতে হবে। খেলাধুলা পুরস্কার পাওয়ার জন্য না। নিজেকে সুস্থ রাখার জন্য খেলাধুলা। নিয়মিত খেলাধুলা করতে হবে। নিজেকে বড় হয়ে ওঠার জন্য খেলাধুলা একটা সিড়ি। সুস্থ শরীর ছাড়া বুদ্ধির বিকাশ ঘটবে না। এজন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে। তোমরা নিজেদেরকে ঠিক মতো গড়ে তুলতে পারলে, তোমারা অনেক বড় হবে, প্রতিষ্ঠিত হবে। মানুষ একটা স্বপ্নের থেকে অনেক বড়। তোমরা ভালোভাবে পড়াশোনা করো। তাহলে তোমরা স্বপ্নের চেয়েও অনেক বেশি বড় হবে। শিক্ষা মানুষকে তার স্বপ্নের থেকেও বড় করে। তোমরা ছোট মানুষ। অনেক সময় অনেককিছু তোমরা বুঝে উঠতে পারো না। এজন্য শিক্ষক ও মা-বাবাদের কথা শুনতে হবে। গুরুজনদের দিকনির্দেশনা বাইরে তোমরা কিছু করো না। তাদেরকে সমসময় শ্রদ্ধা করবা। তিনি আরো বলেন, মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প কিছু নেই। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং এ কারণে উন্নত বিশ্বে খেলাধুলার ওপর অনেক গুরুত্বারোপ করা হয়। তাই মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা মানুষের মধ্যে ইতিবাচকভাবে প্রতিযোগিতামূলক চেতনা তৈরিতে নিয়ামকের ভূমিকা পালন করে।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় এর (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক খন্দকার মোঃ আব্দুল্যাহ আল মামুন। অনুষ্ঠানের প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থেকে খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ আনিনুল ইসলাম।  এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার,  জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল জাব্বার, এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো: রবিউল হাসান মন্ডল,, বনোয়ারি লাল (বিএল) সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম খান,আব্দুল হালিম আজাদী সনাতন দাস, সহ সকল শিক্ষক / শিক্ষিকাবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০