শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে বর্নাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট)  : সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবকদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গৌরব ঐতিহ্য সংগ্রামের মাসে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সকালে ঢাকায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও মাজারে পুস্পস্তবক অর্পণ ও জিয়ারতের মধ্যেদিয়ে সারা দেশে ন্যায়  সিরাজগঞ্জেও জেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার  ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে দলীয় কার্যালয়ে পতাকা উওোলন ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) বিকেলের দিকে পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বরে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে ৪৫  তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা সভাপতিত্ব করেন সিরাজগঞ্জে জেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। 

 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, জুলাই গণঅভ্যুত্থান হচ্ছে এদেশের গণতন্ত্র রক্ষার এক সাহসী অধ্যায়। সেই লড়াইয়ে যারা শহীদ হয়েছেন, তাঁদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। আজকে সেচ্ছাসেবকদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদেরকে স্মরণ করছি সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণদেরকে ধানের শীর্ষ মার্কায় ভোট দেওয়ার আহব্বান জানাচ্ছি।  তিনি আরো বলেন, “স্বেচ্ছাসেবক দল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাহসিকতার সঙ্গে ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”

জেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার  আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র যেমন চলছে তেমনি নির্বাচন নিয়েও ষড়যন্ত্র চলছে। এ অবস্থায়  স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদেরকে ও বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে বিগত দিনের ন্যায় কাজ করার জন্য আহবান জানান। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে  বর্ণাঢ্য র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন শেষ হয়।এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ- সভাপতি সাবেক ভিপি অমর কৃষ্ণ দাস, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান,মুন্সি জাহেদ আলম, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ  হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, জেলা জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলআমীন খান,  জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজ, প্রমুখ।এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আহসান হাবীব উজ্জ্বল, যুগ্ম- আহবায়ক মোঃ ছানোয়ার হোসেন ছানু, মোঃ হেলাল, আলী জোয়ার্দার আরাফাত হিরু, মোঃ আব্দুল মতিন, মোঃ তানভীর শাকিল, রাকিবুল ইসলাম রাকিব, মোঃ নাজমুল হক, আব্দুল বারিক হাবীব শেখ, মোঃ ছাইফুল ইসলাম, মোঃ , ময়নুল ইসলাম রাষ্ট্র,  মিরন তালুকার সিরাজগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রুবেল আহমেদ,। 

 সহ- বিভিন্ন  উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রন্জু,।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০