শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে বহুতি বাজারে দাঁড়িপাল্লার নির্বাচনী অফিসে দুর্বৃত্তের অগ্নিসংযোগ

ফটোকার্ড

মো:দিল,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বাজারে দাঁড়িপাল্লার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) রাতের কোন এক সময়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে আজ রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মাদ জাহিদুল ইসলাম বলেন,“এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার চক্রান্ত। রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ ঘটিয়েছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সাহস না পায়।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম নলেন, এবিষয়ে আমরা সদর উপজেলার নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি।

সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামুন খান বলেন, সদর আসনের জামায়াত প্রার্থীর প্রধান এজেন্ট একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি তদন্ত করে প্রতিবেদন দেবেন। বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে জানাবো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০