শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সদর ও শহর শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ সদর উপজেলা ও শহর শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৭ আগস্ট) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে সদর উপজেলা ও শহর শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। 

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য ও সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, মিডিয়া সেলের আহ্বায়ক হারুন অর রশিদ খান হাসান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক।অনুষ্ঠানটি সঞ্চালনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন  সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনাসহ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০