শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জে বাজার স্টেশন চত্তরে দৃষ্টিনন্দন পুলিশ বক্সের শুভ উদ্বোধন

Download Photocard

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে বাজার স্টেশন এলাকায় নতুন একটি পুলিশ বক্সের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) দুপুর আড়াইটার দিকে এ পুলিশ বক্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সান্তু (বিপিএম-বার)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও সাবেক কাউন্সিলর হাজী মোঃ আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ বক্স স্থাপনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা, দ্রুত সেবা প্রদান এবং অপরাধ প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

বিশেষ অতিথির বক্তব্যে হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল হাসান, সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের পরিদর্শক মোফাকখারুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

নতুন এই পুলিশ বক্স চালু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০