,
সর্বশেষ
সিরাজগঞ্জে বিএনপি নেতা নুর কায়েম সবুজের ৫৮তম জন্মদিন উদযাপন
মহাদেবপুরের প্রথিতযশা গণিত শিক্ষক ‘বড় বিএসসি স্যার’ মোখলেছুর রহমানের ইন্তেকাল
ভাঙ্গুড়ায় মাদকসেবনের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড ও কারাদণ্ড
পঞ্চগড়ে অমর খানা ইউনিয়নে অসহায় পরিবারের পাশে বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনিছুর রহমান
জামালপুরে মাদকের বিরুদ্ধে মুসলিমাবাদে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
টাঙ্গাইলে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন
নাটোরে অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্য সেবা প্রদান করায় জরিমানা
সিরাজগঞ্জের খলিফাপাড়ায় ব্রাজিল ভক্তদের উৎসব,জয়ের প্রত্যাশায় প্রীতিভোজ
তাড়াশে ১০ অসহায় পরিবারের মাঝে অটোরিকশা উপহার দিলেন এমপি আয়নুল হক
সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের নমিনীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

সিরাজগঞ্জে বিএনপি নেতা নুর কায়েম সবুজের ৫৮তম জন্মদিন উদযাপন

ফটোকার্ড

মো. সোহান সেখ :

সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজের ৫৮তম জন্মদিন উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে।

রবিবার (৫ জুলাই২০২৬) দুপুর ২টায় সিরাজগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের সয়াধানগড়া জগাইর মোড়ে অবস্থিত তার নিজ কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা কেক কেটে জন্মদিন পালন করেন।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নুর কায়েম সবুজকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করেন।

জন্মদিন উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে নুর কায়েম সবুজ বলেন, নেতাকর্মীদের ভালোবাসা ও আন্তরিকতায় আমি কৃতজ্ঞ। মানুষের কল্যাণে এবং দলের আদর্শ বাস্তবায়নে অতীতের মতো ভবিষ্যতেও কাজ করে যাব। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, দল ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে গণতন্ত্র, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে জন্মদিনের আয়োজন সম্পন্ন হয়।

শেয়ার করুনঃ