রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

সিরাজগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফটোকার্ড

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জঃ ‘ঐক্যবদ্ধ কাজ করি,কুষ্ঠমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে রবিবার সিরাজগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৫ উপলক্ষে জেলা সিভিল সার্জন অফিস ও লেপ্রা বাংলাদেশের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১ টার সময় জেলা সিভিল সার্জন অফিসের সামনে থেকে র‍্যালি বের হয়ে কালেক্টর ভবন চত্বর ঘুরে আবার সিভিল সার্জন অফিসের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে সিভিল সার্জন অফিস ও লেপ্রা বাংলাদেশের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন।
পরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীনের সভাপতিত্বে বিশ্ব কুষ্ঠ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডঃ জুলিয়া আক্তার,এমওসিএস ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন খন্দকার, সিভিল সার্জন অফিসের প্রোগ্রাম অর্গানাইজার মোঃ হাসান আলী মামুন,লেপ্রার এরিয়া সুপারভাইজার মোঃ জর্জিস হোসেন ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন বলেন,কুষ্ঠ একটি প্রাচীন রোগ হলেও কুষ্ঠ রোগ এখন নিরাময়যোগ্য এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করে চিকিৎসা করতে পারলে প্রতিবন্ধিতা প্রতিরোধ করা যেতে পারে। বর্তমানে সুপারিশকৃত চিকিৎসা পদ্ধতিতে যে তিনটি ওষুধ রয়েছে তা হচ্ছে ড্যাপসোন,রিফাম্পিসিন ও ক্লোফাজিমিন।
প্রোগ্রাম অর্গানাইজার মোঃ হাসান আলী মামুন জানান,২০২৩ ও ২০২৪ এই দুই বছরের সিরাজগঞ্জ জেলায় মোট ১৭ জন কুষ্ঠ রোগী শনাক্ত করা হয়। চিকিৎসা সেবা নিয়ে ইতিমধ্যে ১১ জন রোগী কুষ্ঠ রোগ থেকে নিরাময় পেয়েছেন এবং অন্য ৫ জনের চিকিৎসা চলমান রয়েছে।
#

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০