শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জে বিসমিল্লাহ সমবায় সমিতি লিঃ এঁর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্ট : উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সিরাজগঞ্জে “বিসমিল্লাহ সমবায় সমিতি লিমিটেড”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে ২০২৬) সকাল ১১টায় পৌর শহরের কালিবাড়ী রোডস্থ বিসমিল্লাহ সমবায় সমিতি লিমিটেডের অস্থায়ী কার্যালয়ে এ উদ্বোধনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সমাজসেবক, ওলামা দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি শক্তিশালী সামাজিক বন্ধন তৈরি করার প্রত্যয় নিয়েই “বিসমিল্লাহ সমবায় সমিতি লিমিটেড”-এর যাত্রা শুরু হয়েছে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তার। তিনি ফিতা কেটে সমবায় সমিতির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী বক্তব্যে হাজী আব্দুস সাত্তার বলেন, “সমবায়ের মূল শক্তি হচ্ছে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা ছোট পরিসরে ব্যবসা করতে চায়, কিন্তু প্রয়োজনীয় সহায়তা পায় না। একটি সৎ ও আদর্শভিত্তিক সমবায় সমিতি মানুষের ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
তিনি আরও বলেন, “‘দশে মিলে করি কাজ, হারি-জিতি নাহি লাজ’—এই নীতিকে সামনে রেখে সমবায় পরিচালিত হতে হবে। সমিতির প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। কথার সাথে কাজের মিল থাকতে হবে। সঠিক ও হালাল উপায়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনার মাধ্যমে এই সমিতিকে একদিন সফল প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব।”
তিনি সমিতির নেতৃবৃন্দ ও সদস্যদের উদ্দেশ্যে বলেন, “আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করলে এই সমিতি অনেক দূর এগিয়ে যাবে। আমি আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করবো।

উদ্বোধনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিসমিল্লাহ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মুন্সি মোঃ হাবিবুল বাশার ইমন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “এই সমবায় সমিতির মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সদস্যদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। আমরা চাই স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আদর্শ সমবায় প্রতিষ্ঠান গড়ে তুলতে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান ভিপি শামীম খান। তিনি তার বক্তব্যে বলেন, “সমবায় হচ্ছে মানুষের পারস্পরিক আস্থা ও সহযোগিতার প্রতীক। সমাজের অবহেলিত ও নিম্ন আয়ের মানুষদের অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, “একটি সমবায় প্রতিষ্ঠান তখনই সফল হবে, যখন এর পরিচালনায় সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকবে। সদস্যদের মধ্যে বিশ্বাস তৈরি করতে হবে। সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি নির্মাণ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসমিল্লাহ সমবায় সমিতি লিমিটেডের উপদেষ্টা এইচ. এম নূরন্নবী হোসাইন, টি এম শরিফ উদ্দিন জামিল এবং হাফেজ মোঃ জুবায়ের আহমেদ। বক্তারা সমবায়ের কার্যক্রমকে সফল করতে সদস্যদের আন্তরিকতা, ধৈর্য এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক সেখ মোঃ হাফিজুর রহমান। তিনি সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্য সংগ্রহ কার্যক্রম, সঞ্চয় প্রকল্প এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কে উপস্থিত অতিথিদের অবহিত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ সেলিম রেজা তালুকদার, ক্রীড়াবিদ নূর মোহাম্মদ শাহানুর, ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল আলম, সমিতির কোষাধ্যক্ষ আহছানুর রহমান লিখন, পরিচালক মজিদ শেখ, আজাজার উদ্দিন, হাসান আলী বড্ড, মোঃ নাছির হোসেন, শাহ আলী, আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন ও জুড়ান আলী মধুসহ বিভিন্ন ইউনিয়নের ওলামা দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও সমবায় সমিতির সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দ সমিতির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন কামনা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০