শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বি.এল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের নগদ অর্থ ও উপহার প্রদান

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট) : ৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে তীব্র আর্থিক সংকটে পড়েছে সিরাজগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়। সরকারি ও বেসরকারি সহায়তার অভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কার মধ্যেই বিদ্যালয়টির পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ বিএল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম সাইদুল ইসলাম।
রবিবার (১৮ জানুয়ারী২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক মানবিক উদ্যোগের মাধ্যমে তিনি নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সচল রাখা ও শিক্ষকদের সহায়তায় নগদ অর্থ ও উপহার প্রদান করেন।
বিদ্যালয়ের সভাপতি জিন্নাহ সরদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর আমন্ত্রণে বি.এল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের একটি প্রতিনিধি দল বিদ্যালয়টি পরিদর্শন করেন। এসময় সংকটের মধ্যেও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাদান অব্যাহত রাখায় শিক্ষকদের প্রতি সংহতি প্রকাশ করা হয়। মানবিক সহায়তার প্রাথমিক ধাপে শিক্ষকদের ঈদ উৎসব ভাতা এবং শিক্ষার্থীদের জন্য খেলনা সামগ্রী বাবদ সাধারণ সম্পাদক এস এম সাইদুল ইসলামের নিজস্ব অর্থায়নে বি.এল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশন এর পক্ষ থেকে নগদ ৩২ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।এই অনুদান আনুষ্ঠানিকভাবে তুলে দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বি.এল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

এসময় মির্জা মোস্তফা জামান বলেন,বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা বন্ধ হয়ে গেলে সমাজই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই সংকটময় সময়ে ব্যক্তিগত উদ্যোগে বি.এল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশন এর পক্ষ থেকে প্রতিবন্ধী বিদ্যালয়ের পাশে দাঁড়ানো একটি অনুকরণীয় দৃষ্টান্ত। সহায়তা প্রদানকালে এস এম সাইদুল ইসলাম বলেন, এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে অবহেলিত। বর্তমান সংকটে শিশুদের শিক্ষা কার্যক্রম যেন বন্ধ না হয়, সেই দায়বদ্ধতা থেকেই ব্যক্তিগতভাবে এই সহায়তা করেছি। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী বিদ্যালয়ের উন্নয়নে পাশে থাকব।পরিদর্শনকালে সিরাজগঞ্জ বিএল স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের মো. রাশেদ, আবু জর গিফারি, আতিকুর রহমান পারভেজ, আল শাহরিয়ার তুর্য, মুস্তাক শাহরিয়ার শুভ, আদনান সামি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিন্নাহ সরদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক আব্দুল হামিদ, প্রধান শিক্ষক শামীম হোসেনসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অভিভাবক এবং প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়।।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০