শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনে শহিদ ১৩ পরিবারকে জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা ও ঈদ সামগ্রী প্রদান

Download Photocard

হারুন অর রশিদ খান হাসান,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে জুলাই ২৪ বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলন গণ-অভ্যুত্থানে নিহত ১৩ শহিদ পরিবারকে জেলা প্রশাসনে পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ( ২৪ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর দক্ষিণ পাড়া নিবাসী শহিদ সোহানুর রহমান খান রঞ্জুর বাড়ীতে যেয়ে তার স্ত্রী মৌসুমি খাতু ও শিশু সন্তান রোজার সাথে দেখা করে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করে তাদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
এসময় তার সাথে ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি ফারুক আফজাল রাজন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না,জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রুট ও ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইবনে জাহিদ হাসু।
পরে পৌরসভার একাডালা গ্রামে শহিদ আবদুল লতিফের বোন সালেহা ও মাসুমা এবং কোল গয়লার শহিদ সুৃৃমনের পিতা গঞ্জের আলীর হাতে ঈদ সামগ্রী তুলে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন।
এনডিসি মারুফ আফজাল রাজন জানান,সিরাজগঞ্জে জুলাই ২৪ এর ১৩ শহিদ পরিবারের অন্যদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা সহ ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০