শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে ব্যবসায়ীদের আস্থা-বিশ্বাস-ভালোবাসা এবং নিরাপত্তার ঠিকানা- সাইদুর রহমান বাচ্চু 

ফটোকার্ড

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক : ব্যবসায়ীদের আস্থা-বিশ্বাস-ভালোবাসা এবং নিরাপত্তার ঠিকানা বিশিষ্ট ব্যবসায়ী  সাইদুর রহমান বাচ্চু। যিনি  সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র বর্তমান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একইসাথে আগামী ৬ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিতব্য চেম্বারের নির্বাচনে পুনরায় প্রেসিডেন্ট প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

সাইদুর রহমান বাচ্চু রাজনীতির পাশাপাশি কর্মজীবনে ঠিকাদারী ব্যবসা করার সুবাদে তিনি সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর তিনবার সিনিয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে বিগত সময়ে দায়িত্ব পালন করেছেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের এই জনপ্রিয় নেতা ১৯৮৮ সালের ভয়াবহ বন্যার সময় ভদ্রঘাট গণস্বাস্থ্য কেন্দ্রের নোঙ্গরখানা থেকে বস্তা-বস্তা রুটি ও বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী এনে সিরাজগঞ্জ পৌরসভার মহল্লায় মহল্লায় সাধারণ মানুষের ঘরে ঘরে পৌছে দিয়ে মহানুভতার পরিচয় দিয়েছেন। তৎসঙ্গে ৮৮’র বন্যা পরবর্তী সময়ে বিভিন্ন রোগ বালাইয়ের হাত থেকে সাধারণ জনগোষ্টিকে রক্ষা করতে তিনি শহরের বিভিন্ন স্থানে মেডিকেল ক্যাম্প বসিয়ে মেডিকেল টিমের মাধ্যমে বিনামুল্যে চিকিৎসা সেবা দিয়েছেন এবং ঔষধ বিতরণ করেছেন।

শুধু তাই নয় সাইদুর রহমান বাচ্চু তার অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বৈশ্বিক করোনাকালীন সময়ে শ্রমজীবী কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তাসহ মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করেছেন। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝেও তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। তিনি বর্তমানে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন সেবামুলক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। রাজনীতির পাশাপাশি ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনে তিনি আজ এক উজ্জল স্বাক্ষর রেখে চলেছেন। 

বিশেষ করে আওয়ামী রাহু গ্রাসে দীর্ঘ ১৩ বছর বন্ধ থাকা চেম্বারের দায়িত্ব ৫ আগষ্ট পরবর্তী সময়ে গ্রহণ করে তিনি  নির্বাচনের জন্য উন্মুক্ত পরিবেশ উপহার দেওয়ায় প্রশংসায় ভাসছেন এবং ব্যবসায়ীদের হৃদয়ে স্থান দখল করেছেন। এতে ব্যবসায়ীরা তাদের অধিকার আদায়ে পুনরায় সাইদুর রহমান বাচ্চু’কেই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করবেন এমনটাই দাবি তাদের। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০