শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে ব্র্যাকের জেলা অ্যাডভোকেসি কর্মশালা ‘মানব পাচার রোধে সচেতনতার বিকল্প নেই- অতিরিক্ত জেলা প্রশাসক গনপতি রায়

Download Photocard


মোঃ হোসেন আলী (ছোট্ট): মানব পাচার রোধে সমাজের সবার মধ্যে সচেতনতা তৈরি করতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়।
বুধবার (২৫ জুন ২০২৫) সিরাজগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের Combating Human Trafficking through Strengthening 4Ps Project-এর উদ্যোগে আয়োজিত জেলা অ্যাডভোকেসি কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি আশাবাদ প্রকাশ করে আরও বলেন, ‘ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম মানব পাচার প্রতিরোধে যে কার্যকরী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে তা সিরাজগঞ্জের সাধারণ জনগণকে আরও সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ নিজের বক্তব্যে অভিবাসন খাতসংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে মানব পাচার সার্ভাইভারদের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
জেলা অ্যাডভোকেসি কর্মশালায় আরও বক্তব্য দেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, আইসিটি ও মানব সম্পদ) রোজিনা আক্তার। তিনি নিজ বক্তব্যে বলেন, ‘জেলা পর্যায়ে রিক্রুটিং এজেন্সিগুলোর কোন শাখা না থাকায় দালালদের দৌরাত্ম বেড়েছে। তারা নানা মিথ্যা প্রলোভন দেখিয়ে মানব পাচার ও প্রতারণা করছে। দালালদের কথায় ভুল করলে চলবে না।’ সিারজগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মো: আনোয়ার হোসেন বলেন, ‘প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার কোন বিকল্প নেই। যারা প্রশিক্ষণ না নিয়ে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেবে বলে তারা মানুষের সঙ্গে প্রতারণা করছে।’
আলোচনায় আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (প্রবাসী কল্যাণ শাখা) আখিরুজ্জামান, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক আখলাকুর রহমান উজ্জল, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ আব্দুল হান্নান, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মুন্তাকীম মোঃ ইব্রাহিম। কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন সিরাজগঞ্জের ব্র্যাকের কো-অর্ডিনেটর মোঃ রইস উদ্দিন। আয়োজনে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কার্যক্রম, নিরাপদ অভিবাসন, অভিবাসনে জলবায়ুর নেতিবাচক প্রভাব, মানব পাচার প্রতিরোধ ও অনিয়মিত অভিবাসন এবং অনিয়মিত অভিবাসনের ঝুঁকি হ্রাস কল্পে অংশীজনদের ভূমিকা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রিজিওনাল এমআরএসসি কো-অর্ডিনেটর মোঃ শামসুজ্জামান, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, সিরাজগঞ্জের এমআরএসসি কো-অর্ডিনেটর এহতেশামুল হক,
কর্মশালাটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ এমআরএসসি কো-অর্ডিনেটর এহতেশামুল হক।
মানব পাচারের শিকার সৌদি আরব ফেরত রোজিনা আক্তার ও মাসুম তালুকদারকে কর্মশালা শেষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে অর্থনৈতিক পুনরেকত্রীকরণের উদ্দেশ্য দেওয়া আর্থিক সহায়তার চেক তুলে দেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলার অভিবাসন বিষয়ের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, বিদেশ-ফেরত অভিবাসী ও মানব পাচারের শিকার হওয়া সারভাইভার এবং তাদের পরিবারের সদস্যরা। বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা এবং সারা বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও- ব্র্যাক, ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের এই প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিবাসন খাতে অ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০