শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে ভিক্টোরিয়া স্কুলের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

Download Photocard

নিজস্ব প্রতিবেদকঃ প্লাস্টিক দূষণ আর নয়,বন্ধ করার এখনই সময়” এই প্রতিপাদ্য কে সামনে রেখ

সিরাজগঞ্জে ভিক্টোরিয়া স্কুলের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন ২০২৫ খ্রিঃ) সকাল ১০ টায়  বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে অন্যান্য শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রীদের সমন্বয়ে র্যালী বের হয়ে স্কুল প্রাঙ্গন পদক্ষিন করে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।   

এরপর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ১০টার দিকে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও  গীতা পাঠের মাধ্যমে শুরু করা হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইলসাম। সহকারি শিক্ষক রাশিদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অত্র বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক রকিবুল ইসলাম।

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম বলেন সম্প্রতি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডব্লিউইএফ তার গ্লোবাল রিস্ক রিপোর্ট ২০২১-এ মানব সভ্যতার সবচেয়ে বড় সংকটের মধ্যে জীববৈচিত্র্যের ক্ষতিকে অন্তর্ভুক্ত করেছে। দূষণ নিয়ন্ত্রণের অব্যবস্থা ও অনিয়ন্ত্রিত গাছ কাটার কারণে প্রতিনিয়ত পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এর পরিণতি বিশ্ব উষ্ণায়ন, ঘূর্ণিঝড়, বন্যা ও ঝড়। এই কারণেই বিজ্ঞানী ও পরিবেশবিদরা প্রতি নিয়ত সারা বিশ্বকে পরিবেশের অবনতি সম্পর্কে সতর্ক করে যাচ্ছেন।

তাই প্রকৃতি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। মানবজাতির কল্যাণের স্বার্থে আমাদেরকে প্রকৃতি ও পরিবেশের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে ও জাতীয় কর্মসূচির অংশ হিসেবে একযোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। সুন্দর পরিবেশ পেতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমাদের নিজের ও আগামী প্রজন্মের স্বার্থে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে।

 অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারি প্রধান শিক্ষক শফিউল আল,সিনিয়র শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক জেসমিন সুলতানা,সিনিয়র শিক্ষক

অচিন্ত কুমার, সিনিয়র শিক্ষক পারভীন খাতুন

সিনিয়র শিক্ষিকা নাজমা খাতুন,  সহকারি শিক্ষকদের মধ্যে  নাহিদ লায়লা,রাশিদুল হাসান,শামীম হোসেন

সানজিদা আকতার,শিউলি খাতুন,তাহমিনা খাতুন

পুর্ণিমা সরকার,ইলোরা জাহান,সফিকুল ইসলাম 

সালেহ আহমেদ সৌরভ,রজব আলী প্রমূখ।

 আলোচনা সভা শেষে স্কুলের ছাত্র -ছাত্রীদের অংশগ্রহণ 

কুইজ প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার হাতে তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি  ও  সভাপতি মোঃ সাজেদুল ইসলাম।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০