শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করলেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট) “নিয়মিত ভূমি উনয়ন কর প্রদান করি,  নিজের জমি সুরক্ষিত রাখি, এই প্রতিপাদ্যকে রেখে সিরাজগঞ্জে ভূমি ব্যবস্থাপনায় আধুনিক ও টেকসই প্রযুক্তির সর্বোওম ব্যবহারের মাধ্যমে জনবান্ধন ভূমিসেবা নিশ্চিতকরণে লক্ষে ভূমি সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন উপলক্ষে কালেক্টর চত্বর থেকে
এক বর্ণাঢ্য র‍্যালি  বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ উপজেলা ভূমি অফিস এসে শেষ হয়।

রবিবার ( ২৫ মে, ২০২৫)  সকাল ১০ টায় সিরাজগঞ্জ সদর ভূমি অফিস চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে ও সদর উপজেলা ভূমি অফিসের বাস্তবায়নে এবং ভূমি মন্ত্রণাোলয়,  ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায়  ভূমি সপ্তাহ ২০২৫ এর তথ্যকেন্দ্র কাম –ভূমি সেবা বুথ ও হেল্পডেস্ক, ই – নামজারী, ও ভূমি উন্নয়ন কর, ভূমি সপ্তাহ  রংবেরং ও বেলুন ও ফেস্টুন  উড়িয়ে  ও ফিতা কেটে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন  করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) লিটুস লরেন্স চিরান, সিরাজগঞ্জ  সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন,  সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু, এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. হাছান আলী, সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী ভূমি কার্যালয়ের কানুনগো মোঃ শামিম রেজা, সার্ভেয়ার মো: মাহবুবুল আলম, নাজির কাম ক্যাশিয়ার
মোঃ আল আমীন শেখ,কম্পিউটার অপারেটর মোঃ রাকিব হোসেন সরকার,ক্রেডিট চেকিং কাম- সায়রাত সহকারী মোঃ রুহুল আমীন, সার্টিফিকেট পেশকার মোঃ মনিরুল ইসলাম,
প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধ করতে এবং এই সংক্রান্ত সেবা সহজলভ্য করতে ইতোমধ্যে সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা কার্যক্রম গ্রহণ করেছে।ভূমি ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়াতে এবং হয়রানি কমিয়ে এ কাজে দক্ষতা ও গতিশীলতা আনতে সেবা সপ্তাহের এই আয়োজন করেছে সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস, এছাড়া ভূমি অফিসে কোন ব্যক্তি এসে সেবার নামে হয়রানি এবং দালাল দ্বারা কোন সেবা গ্রহিতা হয়রানি না হয় সেদিকে নজর দিতে হবে। সরকারের ডিজিটালাইজেশনের অন্যতম সেবা হচ্ছে ভূমি সেবা ডিজিটালাইজেশন। এতে কোন নগদ লেনদেন ছাড়াই ভূমিসেবা গ্রহীতারা কোন সময় ক্ষেপন ও হয়রানিমুক্তভাবে ভূমি অফিস থেকে সেবা নিতে পারছেন। সময়ের ব্যবধানে স্ব-শরীরে উপস্থিত না হয়েও অনলাইনের মাধ্যমে সরকারি যে কোন সেবা গ্রহণ করতে পারবেন।

সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু, বলেন,সেবা সপ্তাহে অনলাইনে হোল্ডিং আপলোড কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, অর্পিত সম্পত্তির লীজমানি আদায়, খতিয়ানের সার্টিফাইড কপির আবেদন গ্রহণ করা হবে। তাই জনসাধারণকে স্বতস্ফুর্তভাবে সেবা গ্রহণের জন্য আহবান করা হয়।এ ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে। নাগরিক সেবা প্রাপ্তির সুবিধা গ্রহণ করতে নাগরিকদের স্মার্ট হতে হবে। ভূমি সেবা সপ্তাহ ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করবে। ভূমি সপ্তাহ উদ্বোধন প্রথম দিনে সেবা গ্রহীতা  সদর উপজেলার হোসেনপুর গ্রামের মোঃ হাসান আলী বড্ড বলেন, জমি খারিজ করতে এসে সঠিক সময়ে সঠিক পরামর্শ পেলাম  সেবা পেয়ে তিনি সদর  উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু, কে ধন্যবাদ জানান।
এ সময়ে উপজেলার ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।
উল্লেখ্য ঃ ডিসিআর ও খতিয়ান দেওয়ার উদ্যোগ নেওয়াকে সেবাকে ইউনিয়ন পর্যায়ে যেসব ভূমি সেবায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবারের সপ্তাহে। এ ছাড়াও ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন, অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য রেজিস্ট্রেশন সম্পর্কে ব্যাপক প্রচার এবং ভূমি সেবা সংক্রান্ত বুকলেট ও লিফলেট বিতরণ ইত্যাদিও থাকছে পাঁচ দিনের এই ভূমি সপ্তাহে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০