শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে মেছড়া ইউনিয়ন ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফটোকার্ড

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়ন ওলামা দলের কমিটি গঠনের লক্ষ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় রুপসা গ্রামে মেছড়া ইউনিয়ন পরিষদ হলরুমে মেছড়া ইউনিয়ন ওলামা দলের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ও সিরাজগঞ্জ সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ জুবায়ের হোসেন জুয়েল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সহকারী সমন্বয়ক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য, মেছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও মেছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক,  সিরাজগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মোঃ লতিকুল ইসলাম লেলিন,  সিরাজগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক, সিরাজগঞ্জ পৌর ওলামা দলের আহ্বায়ক মাওলানা টিএম শরিফ উদ্দিন জামিল, মেছড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম জাহিদ, মেছড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইব্রাহিম খলিল ভূইয়া, মেছড়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি রাশেল রানা শান্ত প্রমুখ।

মতবিনিময় সভা পরিচালনা করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোঃ হাবিবুর বাশার ইমন মুন্সি।

এসময় সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আনোয়ার হোসেন, শাহ আলী, পৌর ওলামা দলের সদস্য সচিব শরিফুল ইসলাম সজীব, সদর উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাজী নুরুল হুদা, কামরুল ইসলাম আইয়ুব, মঞ্জুরুল ইসলাম, মোন্নাফ সেখসহ বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ মেছড়া ইউনিয়ন ওলামা দলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০