শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জ শহরকে সৌন্দর্য বর্ধন ও সবুজ অয়নের জন্য তিন শতাধিক সুপারি গাছ রোপণ করলেন সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, সাবেক কাউন্সিলর হাজী মোঃ আব্দুস সাত্তার।

রোববার ( ১০ মে ২০২৬) সকাল ১০ টায় সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ কবরস্থান ও আশেপাশের এলাকায় তিন শতাধিক সুপারি গাছ রোপণের উদ্বোধন করেন, সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, সাবেক কাউন্সিলর হাজী মোঃ আব্দুস সাত্তার।
সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সিরাজগঞ্জ শহরকে সৌন্দর্য বর্ধন ও সবুজ অয়নের জন্য সারা শহরেই বৃক্ষ রোপণ করা হবে।
গত ২৭ এপ্রিল থেকে বৃক্ষ রোপণ শুরু হয়েছে পর্যায়ক্রমে সারা শহরেই বৃক্ষ রোপণ করা হবে।

এবিষয়ে সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সিরাজগঞ্জের কৃতি সন্তান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই এর নির্দেশে সিরাজগঞ্জ শহরকে সৌন্দর্য বর্ধন ও সবুজ অয়নের জন্য গাছ রোপণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের মানুষকেই পরিস্কার পরিচ্ছন্ন ও পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছেন। সেই জন্যই সাত্তার ফাউন্ডেশন পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণ কাজ শুরু করেছে। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও বলেন, আমাদের সকল কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ মানুষকে সৃস্টি করেছেন মানবতার কল্যাণে কাজ করার জন্য আসুন আমরা সবাই মানবতার কল্যাণে কাজ করি। আমাদের সকলের উচিৎ এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পাশাপাশি বাড়ীর আশেপাশে গাছের চারা রোপণ করা।
তিনি আরও বলেন, গাছ মানুষের পরম বন্ধু বিনা প্রয়োজনে গাছ কর্তন করা ঠিক না। একটি গাছ কর্তন করলে আমাদের উচিৎ পাঁচটি গাছ রোপণ করা।






