শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে রেস্তোরাঁর উপর নতুন করে আরোপিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবীতে রেস্তোরাঁ মালিকদের মানববন্ধন

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে রেস্তোরাঁর উপর নতুন করে আরোপিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন করেছে সিরাজগঞ্জের রেস্তোরাঁ মালিকেরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে, এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখা’র সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তারা বলেন, আমাদের ব্যাবসায়ীদের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। আমরা দেশের জন্য অবদান রাখতে চাই। আমরা বলেছিলাম ভ্যাট কমিয়ে ৫% থেকে ৩% করতে। কিন্তু আপনারা তা না করে করলেন ১৫%। আমরা আগে যেমন ভ্যাট দিতাম সেভাবেই দিতে চাই। আমরা ভ্যাট দিবো কিন্তু সেটা আমাদেরকে মেরে নয়। দয়া করে আমাদের উপর এমন জুলুম চাপিয়ে দিবেন না। যদি আমাদের দাবী না মানা হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। 

এছাড়াও মানব বন্ধনে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ফেরদৌস আলম, বকুল খান, আব্দুল হান্নান, যুগ্ন সাধারণ সম্পাদক রতন গুপ্ত সহ সিরাজগঞ্জের সকল রেস্তোরাঁ মালিক ও কর্মচারীরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০