শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে ক্যাথ-ল্যাব মেশিন সরানোর প্রতিবাদ ও ৫ দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

ফটোকার্ড

মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কাডিয়া ক্যাথ-ল্যাব মেশিন অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদ, শুন্য পদ পুরন, জনবল নিয়োগসহ ৫ দফা দাবীতে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর)  বেলা ১১ টায় সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা ফোরাম আয়োজিত শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে বিশাল অবকাঠামো থাকলেও অসংখ্য পদ দীর্ঘদিন ধরে শুন্য রয়েছে। যে কারনে পরিপূর্ণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সিরাজগঞ্জের মানুষ।  ২০ কেটি টাকার মুল্যে আধুনিক ক্যাথ-ল্যাব মেশিন,  যা হার্টের রোগীদের এনজিও গ্রাফি ও রিং বসানোর মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়, সেটি চালু না করে ঢাকায় স্থানান্তের ষড়যন্ত্র করা হচ্ছে। এটি সিরাজগঞ্জের মানুষ মেনে নিবে না। বক্তরা ৫ দফা দাবী মেন নেওয়ার দাবী জানান।
উক্ত মানববন্ধনে  সভাপতিত্ব করেন ড্যাবের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা ফোরামের আহবায়ক  ডাঃ এম এ আব্দুল লতিফ।  এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (সার্জারি বিভাগ), ডাঃ এম মুরাদ, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু,  জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক জিন্না সরদার, জেলা বিএনপির সদস্য আসলাম উদ্দিন, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, ডাক্তার আব্দুল আজিজ, ডাক্তার চুমকি রফিক সাহিদ প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০