ফটোকার্ড
মোঃ হোসেন আলী ছোট্ট : “ জীবনকে ভালোবাসুন মাদক থেকে দূরেমথাকুন, নেশা ছেঁড়ে কলম ধরি মাদকমুক্ত সমাজ গড়ি ” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে
মাদকাসক্তি মুক্ত শিক্ষাঈন তথা সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা ও মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন ২০২৬) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বরের পাশে অফিসার্স ক্লাব হলরুমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সকল ছাত্র -ছাত্রীদেরকে শপথ বাক্য পাঠ করান — জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকের কুফল ও সুফলদিকগুলো তুলেধরে বক্তব্য রাখেন ও মেধাবী ছাত্র -ছাত্রীদের হাতে স্কুল ব্যাগ তুলেদন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আমিনুল ইসলাম
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সুস্থ সংস্কৃতিচর্চা তরুণদের মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। এবং তরুণ সমাজকে রক্ষা করতে হলে সচেতনতার বিকল্প নেই। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ রয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকের উপরে
দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার। এসময়ে আরো উপস্থিত ছিলেন
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিরাজগঞ্জের সহকারী প্রসিকিউটর মেহেদী হাসান,। এবং শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

লিফলেটে উল্লেখ করা হয়, ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেনসিডিল, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকাসক্তির কারণে পরিবারে অশান্তি, সামাজিক অবক্ষয়, অপরাধ বৃদ্ধি এবং শারীরিক ও মানসিক নানা জটিলতা তৈরি হচ্ছে।





