শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে শিব চতুর্দশী ব্রত উপলক্ষে কালীবাড়ী গোবিন্দ বাড়ি ও ধর্মসভা মন্দিরে দিনরাত্রি ব্যাপী পূজা-অর্চনা অনুষ্ঠিত

ফটোকার্ড

ছাম্মি আহমেদ আজমীর :
শিব চতুর্দশী ব্রত উপলক্ষে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী দুইশত বছরের শতাব্দী প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান কালীবাড়ী গোবিন্দ বাড়ি ও ধর্মসভা মন্দির এর আয়োজনে দিনরাত্রি ব্যাপী পূজা-অর্চনা,প্রার্থনা ও ভোগ নিবেদন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির শিব প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। সকাল থেকে রাত ১২ টা পর্যন্ত চলে বিশেষ শিব পুরান পাঠ,ভক্তিমূলক ধর্মীয় গান, পূজা-অনুষ্ঠান,যেখানে ভক্তরা ভগবান শিবের আরাধনার মাধ্যমে নিজের পরিবারের ও দেশের মঙ্গল কামনা করেন। ধর্মীয় বিধি অনুযায়ী পুরোহিতদের মন্ত্রোচ্চারণ,আরতি ও বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শিব চতুর্দশী ব্রত পালন করা হয়। নারী-পুরুষসহ সব বয়সী ভক্তরা উপবাস থেকে পূজায় অংশগ্রহণ করেন এবং ভক্তিভরে তারা যমুনা নদীর জল,কাঁচা দুধ,ঘি,ডাবের জল,ফুল,ফল ও নানা উপকরণ নিয়ে শিব এর মাথায় নিবেদন করেন।পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ ও ভোগ বিতরণ করা হয়।

কালীবাড়ী গোবিন্দ বাড়ি ও ধর্মসভার মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস ও সাধারণ সম্পাদক এ্যাড. রনজিৎ মন্ডল স্বপন বলেন,শিব চতুর্দশী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ব্রত। আমাদের মন্দিরের সকল সম্মানিত সদস্যদের সার্বিক সহযোগিতায় প্রতি বছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য,শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়ে থাকে। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,মন্দির কমিটির নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক ভক্ত অংশগ্রহণ করেন।

ভক্তরা জানান,এ ধরনের ধর্মীয় আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করে। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন ভক্তরা।

উল্লেখ্য:শিব চতুর্দশীব্রত পূজা অর্চনা পরিচালনা করেন ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীনতম দুইশত বছরের কালীবাড়ী গোবিন্দ বাড়ির ও ধর্মসভা মন্দিরের পুরোহিত সুবোধ চন্দ্র ভৌমিক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০