শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর:
সিরাজগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সম্প্রীতি,পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান জোরদারের লক্ষ্যে আয়োজিত এ সভা এলাকায় ব্যাপক সাড়া ফেলে।

শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকালে শহরের মুজিব সড়কস্থ শ্রী শ্রী মহাপ্রভু আখড়া মন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক সাহা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ।

প্রধান অতিথি রুমানা মাহমুদ তিনি তার বক্তব্যে বলেন,বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ,যেখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হলে সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা,সহনশীলতা ও সহাবস্থানের মানসিকতা গড়ে তুলতে হবে।তিনি আরও বলেন, আপনারা আমাদের ভাই-বোন। দেশ ও সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে।সিরাজগঞ্জ জেলার প্রতিটি মন্দিরে উন্নয়নের জন্য সরকারের সহোযোগিতায় ও অর্থ বরাদ্দ চলমান থাকবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল,সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস,হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা,জেলা বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল,উপদেষ্টা অ্যাডভোকেট রনজিৎ মন্ডল স্বপন ও অ্যাডভোকেট কল্যাণ সাহা,সিরাজগঞ্জ জেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান পরিষদের সাধারণ সম্পাদক নরেশ ভৌমিক প্রমুখ।

উল্লেখ্য: অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,সিরাজগঞ্জ জেলা শাখা। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,সমাজসেবক এবং সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের সম্প্রীতি বৃদ্ধিমূলক আয়োজন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০