শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে সাংবাদিকতায় ‘সেরা রিপোর্টার’ পুরস্কারে ভূষিত জুয়েল হোসেন

Download Photocard

স্টাফ রিপোর্টারঃ সাংবাদিকতায় পেশাদারিত্ব, সাহসিকতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ‘সেরা রিপোর্টার’ পুরস্কার পেয়েছেন জুয়েল হোসেন। তিনি অনলাইন ভিডিও নিউজ পোর্টাল আই নিউজ বিডি-এর সিরাজগঞ্জ প্রতিনিধি ও রাজশাহী বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর আই নিউজ বিডি’র প্রধান কার্যালয়ে এক আনুষ্ঠানিক আয়োজনে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সম্পাদক ফয়জুল্লাহ সাঈদ এবং বিশেষ অতিথি ছিলেন নির্বাহী সম্পাদক মাহফুজ জাহিদ। এসময় স্বীকৃতিস্বরূপ পুরস্কার তুলে দেন আই নিউজ বিডি’র ভারপ্রাপ্ত প্রকাশক আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আই নিউজ বিডি’র ডেস্ক ইনচার্জ ইমরান সরকার, ঢাকা প্রতিনিধি জুয়েল আজম, সিরাজগঞ্জ সদর প্রতিনিধি রকিবুল ইসলাম, দৈনিক ভোরের পাতা হোমনা প্রতিনিধি ও হোমনা টিভির সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবু রায়হান চৌধুরীসহ গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাঠপর্যায়ে অনুসন্ধানী সাংবাদিকতা করে জুয়েল হোসেন শুধু স্থানীয় নয়, জাতীয় পর্যায়ে প্রচারণা ও সচেতনতা তৈরি করেছেন। তাঁর প্রতিবেদনগুলো প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং জনস্বার্থে কার্যকর ভূমিকা রেখে চলেছে।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতিতে সাংবাদিক জুয়েল হোসেন বলেন, “এই সম্মান আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমি সত্য ও জনস্বার্থে সাংবাদিকতা চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।”

উল্লেখ্য, জুয়েল হোসেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। সাংবাদিকতা জীবনে তাঁর পেশাদারিত্ব ও সামাজিক দায়বদ্ধতাই তাঁকে আজকের এই স্বীকৃতিতে পৌঁছে দিয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০