শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে সেচ্ছাসেবকদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন 

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট) : বাংলাদেশ জাতীয়তাবাদী সিরাজগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের  ৪৫ তম, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  সিরাজগঞ্জ সদর উপজেলাসেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ফলজ-বনজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার (২০ আগস্ট ২০২৫)  সকালের দিকে পৌর শহরের কাটাখালিতে সিরাজগঞ্জ সদর উপজেলা  সেচ্ছাসেবক দলের আয়োজনে ফলজ-বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ উপণক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় ও বৃক্ষ রোপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান হাবীব উজ্জ্বল। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ফলজ-বনজ  বৃক্ষরোপণ  কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মামুন হাসেমী দিপু।

অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মামুন হাসেমী দিপু বলেন,  স্বেচ্ছাসেবক দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে স্বেচ্ছাসেবক দল সহায়তা করেছে, ১৯শে আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারেক রহমানের নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি অংশ হিসেবে আজকের এ কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি আরো বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে যে সকল শহীদের  জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি তাদের স্মরণে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সবুজায়নের নতুন বাংলাদেশ গড়তে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শহিদদের আদর্শকে বুকে ধারণ করে দেশের পরিবেশ রক্ষায় এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষ রোপণ কর্মসূচি এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে এবং কাটাখালি কে সবুজে ভরপুর করা হবে। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রন্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের   সিরাজগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রুবেল আহমেদ, যুগ্ম  আহবায়ক আব্দুস সাওার, মোঃ রোকন সেখ, রহিত ইসলাম রাজু,  রতনকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম  আহবায়ক সামিদুল ইসলাম হাসান, যুগ্ন আহবায়ক রোকনুজ্জামান, সহ – স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০