রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ

ফটোকার্ড

মোঃ  হোসেন আলী ( ছোট্ট): ‘আর নয় পরনির্ভরশীলতা, নিজ কর্মে বাঁচুক বাংলার নারী ‘ এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপ দরিদ্র ও দুস্থ মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে  ৯ ম  বারের মত  ১৬  জনের মাঝে
সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার   ( ১৩ জুন  ২০২৫ ) সকালে পৌর শহরের এসএস রোডে ফজল বিপনীতে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সার্বিক ব্যবস্থাপনায় Am Foster care, Uttara Dhaka. এর
আর্থিক সহযোগিতায় মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি  ( প্রেসিডেন্ট রোভার স্কাউট)   এম. এম কামরুল হাসান। অনুষ্ঠান সন্চালনা করেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি সাংবাদিক গোলাম মোস্তফা রুবেল,

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র ও দুস্থ মহিলাদের হাতে সেলাই মেশিন তুলেদেন সিরাজগঞ্জ জেলা  প্রশাসকের কার্যালয়ের  অতিরিক্ত জেলা প্রশাসক( উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা)  ও সিরাজগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক মোঃ  শাহাদাত হুসেইন,।

অনুষ্ঠানে প্রধান অতিথি  মোঃ  শাহাদাত হুসেইন বলেন, অসহায় মানুষদের জন্য এই ধরনের কর্মকান্ড গুলো পরিচালনা করছে এটি নিসন্দেহে একটা প্রশংসা মূলক আমি নিজে মনে করি যে, এধরণের কর্মকাণ্ড তাদের এদেশের প্রান্তিক পর্যায়ে মানুষ যারা অর্থনৈতিক সমস্যার কারণে এই অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পৃক্ত হতে পারে না। তাদেরকে সুযোগ তৈরি করে দেওয়া একটি মৎ একটি কাজ এই কর্মকাণ্ডকে সামনে রেখে সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপটি সকল সময় সকল সময়ে প্রান্তিক পর্যায়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তাদেরকে স্বাবলম্বী করার জন্য  প্রতিনিয়ত কাজ করে চলেছে।

দেশের নারীরা এখন আর পিছিয়ে নেই। সমাজে পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার। সেজন্য সরকার নারী দক্ষতা উন্নয়ন নারী ক্ষমতায়ন, নারী সুরক্ষাসহ নানান বিষয়ে জোর দিচ্ছে। তাই দেশ উন্নয়নে নারী-পুরুষ সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে। সমাজের বিত্তশালীরা একাজে এগিয়ে এলে আরো ব্যাপকভাবে অসহায়-দরিদ্র নারীরা উপকৃত হবে।

অনুষ্ঠানের সভাপতি এম এম কামরুল হাসান বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে। আমাদের সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও দাঁড়াবো। অতীতের ন্যায় আজ আমরা ১৬ জন  নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে
অসহায়, দরিদ্র ও গবীর নারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে এমন মহৎ উদ্যোগ গ্রহণ করেছি।  অতীতে আমরা বিনামূল্যে  ৭ বার চক্ষু ক্যাম্প শিবির করেছি।  এবং অসহায়দের মাঝে শীতার্তদের কে আমরা গরম কম্বল বিতরণ করেছি।  ভবিষ্যৎতে আমাদের  এ  সকল ধরনের সহযোগিতা হাত বাড়িয়ে দিতে প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু,    সেবা মুক্ত স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মো. রফিকুল ইসলাম শামীম, সেবা মুক্ত স্কাউট গ্রুপের (আর এস এল) অধ্যাপক  মো. আসলাম হোসেন,  জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী,  বেসরকারি স্যাটালাইট গাজীটিভি জেলা প্রতিনিধি স্কাউটার আমিনুল ইসলাম,  
এছাড়াও আরো উপস্থিত ছিলেন অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক  মো. হোসেন আলী (ছোট্ট), প্রমূখ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন  সেবা মুক্ত স্কাউট গ্রুপের  মোঃ পারভেজ সরকার, সহ রোভার এবং স্কাউট সদস্য  ও গার্ল ইন রোভার ও রোভার সদস্যর উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০