শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

সিরাজগঞ্জে স্কুলগুলিতে তিন ক্লাসের পাঠ্য বই বিতরণ

ফটোকার্ড

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গুলোতে নির্ধারিত সময়ে বছ‌রের প্রথ‌মে সরকারের বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর মোট ৬টি শ্রেণীর বই- পৌঁছানোর কথা থাকলেও বর্তমানে প্রতিটি স্কুলকে বই দেওয়া হচ্ছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর।

রবিবার (২৯ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার ৩৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেজি স্কুলে বই বিতরণ কালে এমন তথ্য উঠে আসে।

তথ্যসূত্রে জানা যায়, শিক্ষাক্রম পরিবর্তন, বই পরিমার্জন, নতুন দরপত্র দেওয়াসহ ছাপা সংক্রান্ত কাজে বিলম্বের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলায় ৩৫৬ টি সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয়, কেজি স্কুল এবং সংযুক্ত স্কুল রয়েছে। ২০২৫ সা‌লের শিক্ষাবর্ষে শিক্ষকদের চাহিদা অনুযায়ী  শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৩৩৬ জন। 

কোয়েলগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রাকিব হোসেন বলেন, আজ রবিবার আমাদের ক্লাসটারে বই দেওয়া হল প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর। বাকি বই না আসায় আমরা এই ৩ শ্রেণীর বই নিয়ে যাচ্ছি। আগামী জানুয়ারী মা‌সের ১ তারিখে  শিক্ষার্থীদের এই বই দেওয়া হবে।

সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. ফরিদ শেখ বলেন, সদর উপজেলার ৩৫৬ টি স্কুলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর বই প্রদান করা হচ্ছে। ইতিমধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার ১ লক্ষ ৫০ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী‌দের জন্য ৩৭ হাজার ৮৫৭ পিছ বই আমাদের হাতে এসে পৌঁছেছে। বই গু‌লো শিক্ষকদের নিকট হস্তান্তর করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১০ সাল থেকে প্রতি বছর বিনামূল্যের পাঠ্যবই বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার রেওয়াজ রয়েছে। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার উৎসব করা হতো। এ বছর অর্থ সাশ্রয়ের লক্ষ্যে উৎসব করা হবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০