শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে হিউম্যান রাইটস ডিফেন্ডারস (এইচআরডি) নেটওয়ার্কের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 

জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র  আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি  ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রো নেটওয়ার্ক স্টেন্দেনিং (ডিএইচআরএনএস) প্রজেক্টের আওতায়  সিরাজগঞ্জ এইচআরডি নেটওয়ার্কের সকল সদস্যদের নিয়ে  হিউম্যান রাইটস ডিফেন্ডারস (এইচআরডি) নেটওয়ার্কের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

রবিবার (২৯ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ) এনডিপি মাসুমপুর শাখা অফিস, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জে ৩য় তলা সভা কক্ষে এইচআরডি নেটওয়ার্ক এর ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত  সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,    সিরাজগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার এবং জেলা জজআদালতের  সিনিয়র সহকারী জজ   সাদ্দাম হোসেন। 

সভায় সভাপতিত্ব করেন, সহকারী কনভেনার সিরাজগঞ্জ এইচআরডি নেটওয়ার্ক হেলাল আহমেদ। সভাটি পরিচালনা করেন,  এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক  ও মানবাধিকার কর্মী শিপন চন্দ্র নাগ। অক্টোবর ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত সিরাজগঞ্জ জেলায় মানবাধিকার লংঘন জনিত ঘটনা নিয়ে আলোচনা করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের ১৩ বছরের মেয়েকে ভারতে পাচার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তাছাড়া গত সভার রেজুলেশনটি পাঠ করে শুনানো হয় এবং বিস্তারিত আলোচনার পর রেগুলেশনের  সিদ্ধান্ত সমূহ যথাযথ ভাবে বাস্তবায়নের জন্য সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় সিরাজগঞ্জ এইচআরডি নেটওয়ার্কের সদস্য নরেশ চন্দ্র ভৌমিক, মোস্তাক আহমেদ নওশাদ, এ্যাডঃ শামীমা ইয়াসমিন রিমা, মাকসুদা খাতুন সহ অনেকেই বক্তব্য রাখেন। সভার প্রধান অতিথি এই কার্যক্রমের প্রশংসা করে বলেন, মানবাধিকার লংঘন জনিত ঘটনার সত্য উদঘাটন করার জন্য এইচআরডি নেটওয়ার্ক গুরুত্ব সহকারে কাজ করছে। তিনি আরো বলেন মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমরা সকলে নিজ নিজ জায়গা থেকে সক্রিয় ভূমিকা রাখার জন্য উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং প্রধান অতিথির পক্ষ থেকে  এইচআরডি নেটওয়ার্ককে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন। তাছাড়া তিনি এইচআরডি নেটওয়ার্কের একজন সদস্য বলে দাবি করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০