সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :
সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মোল্লা বাড়ী জামে মসজিদের পুর্বপার্শ্বে প্রায় ৩৫ মিটার রাস্তা নিজস্ব অর্থায়নে মাটি ভরাট করে সিরাজগঞ্জের সকলের প্রিয় ব্যক্তি দিলেন হাজী আব্দুস সাত্তার।
এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে (২৪ এপ্রিল ২০২৬), শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে হোসেনপুর মোল্লা বাড়ী জামে মসজিদের পুর্বপার্শ্বে প্রায় ৩৫ মিটার রাস্তা পরিদর্শন করেন। পরিদর্শনে হাজী আব্দুস সাত্তার দেখতে পান প্রায় দেড় মিটার প্রস্ত ও ৩৫ মিটার দৈর্ঘ্য রাস্তাটির উভয়পার্শ্বে বাড়িগুলো উচু হওয়ায় বৃষ্টির পানি ভর্তি হয়ে থাকে।

বৃষ্টির পানি থাকায় অত্র এলাকার জনসাধারণের ভোগান্তি পোহাতে হয়। ভোগান্তি থেকে জনগণকে রক্ষা করতে নিজস্ব অর্থায়নে মাটি ভরাট করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেন সিরাজগঞ্জের সকলের প্রিয় ব্যক্তি দিলেন হাজী আব্দুস সাত্তার।
(২৫ এপ্রিল ২০২৬) থেকে হোসেনপুর মোল্লা বাড়ীতে প্রায় ৩৫ মিটার রাস্তার মাটি ভরাট কাজ শুরু হবে। রাস্তাটি ব্যবহারের উপযুক্ত করতে সমুদয় অর্থ বহন করবেন সিরাজগঞ্জের সকলের প্রিয় ব্যক্তি দিলেন হাজী আব্দুস সাত্তার।






