শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জাতিসংঘ কর্তৃক এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয় ‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ।’ বাংলাদেশসহ সারাবিশ্বের প্রতিবন্ধী মানুষের জন্য এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দের। 

বিশ্বজুড়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার নিয়ে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়। এ জন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ সহযোগিতায়, 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করে র‍্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে.শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) মোঃ শামছুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন,  জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন। এসময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী কমিশন মোঃ মনিরুল ইসলাম, রোকনুজ্জামান মন্ডল, সমাজসেবা অফিসার মোঃ জেল হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাসেম, 

শহর সমাজসেবা অফিসার মোঃ আলাউদ্দিন, ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ রইস উদ্দিন, ইউডিপির আবু জাফর খান টিপু, এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপ-ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ প্রমুখ। অনুষ্ঠান পরিশেষে নৃত্য, সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার ১০ জন প্রতিবন্ধীকে ক্রেস্ট প্রদান, ৩০ জনকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠান উদ্বোধন করার পর হুইলচেয়ার-৫ টি, ওয়াকার-২ টি,টয়লেট চেয়ার-১টি প্রতিবন্ধীদের দেওয়া হয়। এসময়ে বিভিন্ন এনজিওর কর্মকর্তা, প্রতিবন্ধী এবং তাদের অভিভাবক, সাংবাদিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০