রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

সিরাজগঞ্জে ৯টি উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ফটোকার্ড

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
“শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা” এই মূল মন্ত্রকে ধারন করে সিরাজগঞ্জের ৯টি উপজেলায় আনসার ভিডিপি সদস্য সদস্যাদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।


সোমবার (২৩ ডিসেম্বর) সকালে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি’র নির্দেশনায় সিরাজগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় একযোগে ৯টি উপজেলার ২০০ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্য- সদস্যাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা, সিরাজগঞ্জ জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে আনসার ও ভিডিপি সদস্যদের অবদান অসামান্য। স্বেচ্ছাসেবী সংগঠন হয়েও বাহিনীটি দেশের আইন শৃঙ্খলা রক্ষা , দক্ষ মানব সম্পদ বৃদ্ধি, সামাজিক উন্নয়ন ত্বরান্নিতকরণ ও এর প্রতিবন্ধকতা নির্মুল করা, স্বাস্থ্য সেবা সহোযোগিতায় সহায়ক ভূমিকা পালন ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলাসহ নানাবিধ কাজ সম্পাদনা করে থাকে। ফলে এরূপ গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকার সব সময় আনসার ও ভিডিপি সদস্যদের অবদান ও কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ নানাবিধ উৎসাহ ও উদ্দীপনা ব্যঞ্জক ক্রিয়া সম্পাদন করে থাকেন। এরই ধারাবাহিকতায় আজ আপনারা শীতবস্ত্র পেয়েছেন এবং ভবিষ্যতে মাঠ পর্যায়ে আনসার ও ভিডিপি সদস্যদেরা আরো দ্বিগুন তৎপর থাকবেন এরুপ আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জেলা আনসার ও ভিডিপি সার্কেল অ্যাডজুট্যান্ট সোহেল রানা, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হোসনে আরা, সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক জাইদুর রহমান জাহিদসহ আনসার ও ভিডিপি সদস্যগণ উপস্থিত ছিলেন। ###

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০