শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জ ঘাট রেলওয়ের পরিত্যক্ত জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

Download Photocard

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ ঘাট রেলওয়ের পরিত্যক্ত জমি দখল করে অবৈধভাবে দোকান ও স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে মোঃ আরিফুল ইসলাম ও মোঃ শরিফুল ইসলাম (কচি) নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, একসময় সিরাজগঞ্জ ঘাট রেলপথটি এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হলেও পরবর্তীতে সেটি সরকারিভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর থেকে রেলওয়ের ওই জায়গা বিভিন্ন ব্যক্তি ও মহল ইজারা নিয়ে ব্যবহার করে আসছে। বর্তমানে সেখানে গড়ে উঠেছে বিভিন্ন দোকানপাট, বাসাবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান।

অভিযোগ রয়েছে, রেলওয়ের এই পরিত্যক্ত জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র দখল কার্যক্রম চালিয়ে আসছে। স্থানীয়দের দাবি, কোনো ধরনের বৈধ অনুমতি ছাড়াই সেখানে স্থাপনা নির্মাণ করা হচ্ছে, যা সরকারি সম্পত্তি দখলের শামিল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মোঃ আল আমিনের কাছ থেকে মোঃ শরিফুল ইসলাম (কচি) রেলওয়ের দোকান ও জায়গার পজিশন গ্রহণ করেন। পরবর্তীতে মোঃ আরিফুল ইসলামের নামে বিভাগীয় রেলওয়ে পাকশীর নিকট থেকে সিরাজগঞ্জ ঘাট এলাকার রায়পুর মৌজার জে.এল নং-১৯০, আর.এস দাগ নং-৬০০২ এর ২০ ফুট × ৯ ফুট = ১৮০ বর্গফুট জায়গা বরাদ্দ নেওয়া হয়।

তবে অভিযোগ উঠেছে, বরাদ্দকৃত ১৮০ বর্গফুটের বাইরে আরও অতিরিক্ত জায়গা দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এছাড়াও পাশের পরিত্যক্ত রেলওয়ের জমি ও পুকুর ভরাট করে নতুন ইমারত নির্মাণের কাজ চলছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

এ বিষয়ে অভিযুক্ত মোঃ শরিফুল ইসলাম (কচি) বলেন, আমরা অনুমতি নিয়েই এই কাজ করছি।

সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুন খান বলেন, বিষয়টি সদর উপজেলার এসিল্যান্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভাগীয় রেলওয়ে পাকশীর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে আমার জানা ছিল না। অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দুলাল উদ্দিন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যবস্থা নিতে বললে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এদিকে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবৈধ দখল উচ্ছেদ করে সরকারি জমি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০