মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জের বাগবাটিতে ইউপি সদস্য আবু রায়হানের ইন্ধনে ইউপি সচিবের উপর অতর্কিত হামলার অভিযোগ
রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ
পাবনার চাটমোহরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত
নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির উদ্যোগে সিরাজগঞ্জে ৮,শো দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
সিরাজগঞ্জে তারেক জিয়া পরিষদের উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পাবনায় বাবার বন্ধুদের কাছে পেয়ে সম্মান জানাতে ভুললেন না- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান
কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নের ল‌ক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি প্রদান
দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৮০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুন ব্যবসায়ী রাকিব ভূঁইয়া

ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন কে সামনে রেখে প্রার্থীদের প্রচারণা চলছে ব্যাপকভাবে। এরই ধারাবাহিকতায় অর্ডিনারী গ্রুপের পরিচালক পদপ্রার্থী মোঃ রাকিব ভূঁইয়া তার কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন।

প্রার্থী মোঃ রাকিব ভূঁইয়া ব্যবসায়ীদের স্বার্থরক্ষা,বাণিজ্যিক পরিবেশ উন্নয়ন এবং তরুণ উদ্যোক্তাদের সহায়তা এ তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরছেন। তার দাবি,ব্যবসায়বান্ধব চেম্বার গড়ে তোলার মাধ্যমে জেলার অর্থনীতিকে আরও গতিশীল করতে তিনি বদ্ধপরিকর।

ভোটার নং অ-২২৭ নিয়ে তিনি সদস্যদের কাছে মূল্যবান ভোট ও দোয়া কামনা করেছেন। পোস্টার–ব্যানার ও প্রত্যক্ষ যোগাযোগের মাধ্যমে তিনি নিজের পরিকল্পনা ও ভবিষ্যৎ ভিশন তুলে ধরছেন।

প্রার্থীর পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসায়ীদের ঐক্য এবং উন্নয়নমুখী কার্যক্রম এগিয়ে নিতে একটি দক্ষ ও নিবেদিতপ্রাণ নেতৃত্ব অত্যন্ত জরুরি। সেই লক্ষ্য নিয়েই তিনি এই নির্বাচনে অংশ নিয়েছেন।সদস্যদের সমর্থন পেলে চেম্বারের সার্বিক কার্যক্রমকে আরও স্বচ্ছ,গতিশীল এবং আধুনিকায়নের উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন মোঃ রাকিব ভূঁইয়া।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১