শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এর নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দিতা করছেন জনপ্রিয় ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার

ফটোকার্ড

মোঃ হোসেন আলী (ছোট্র) :
দীর্ঘ ১২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে জমজমাট প্রচারণার মধ্য দিয়ে ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনটির নির্বাচনী উৎসব শুরু হয়েছে। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট আর পরিচালক পদে বিপুল সংখ্যক প্রার্থী জেলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত চষে বেড়াচ্ছেন।

পরিচালক পদে সর্বোচ্চ প্রার্থী রয়েছেন মাঠে। তবে এ পদে প্রাথমিক জরিপে এখন পর্যন্ত ভোটারদের পছন্দের শীর্ষে রয়েছেন এস কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আব্দুস সাত্তার।

তাঁর বিনয়ী স্বভাব ও মহান আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের মাধ্যমে ভোট প্রার্থনার বিষয়টি ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছে।
একাধিক ভোটারদের সঙ্গে কথা বললে তারা জানান, হাজী আব্দুস সাত্তার যেভাবে মানবসেবায় নিজেকে নিয়োজিত করেছেন, নিজের অর্থ ব্যয় করে মানুষের কল্যাণে কাজ করছেন, তিনি চেম্বারের পরিচালক নির্বাচিত হলে ব্যবসায়ীদের কল্যানেই কাজ করবেন। এ কারণেই ব্যবসায়ীদের প্রথম পছন্দে রয়েছেন তিনি।অনেকেই বলেন, হাজী সাত্তার মানুষ হিসেবে বিনয়ী, ধর্মীয় অনুশাসনও মেনে চলেন। যে কোন প্রাকৃতিক দুর্যোগে মানুসের পাশে দাঁড়ান। গরীব মানুষের মেয়ের বিয়ে, অসুস্থ্য ব্যক্তির চিকিৎসার্থে মুক্তহস্তে দান করেন তিনি। সবদিক দিয়েই হাজী সাত্তার ব্যবসায়ীদের নেতৃত্ব দেওয়ার যোগ্য। এ কারণেই তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন।
হাজী আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি মহল্লার বাসিন্দা। তিনি ২০০৩ সালে বিপুল ভোটে সিরাজগঞ্জ পৌরসভার কমিশনার নির্বাচিত হয়েছিলেন। তখন থেকেই মানুষের মাঝে জনপ্রিয়তা অর্জন করেন। ধীরে ধীরে ব্যবসা-বানিজ্যের মাধ্যমে প্রতিষ্ঠিত হন তিনি। নিজে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিয়োজিত হন। তিনি গড়ে তুলেছেন।এতিমখানা, মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান। সম্প্রতি শহরের নোংরা দুর করতে নিজ উদ্যোগে শুরু করেছেন পরিচ্ছন্নতা অভিযান। কোভিড-১৯সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে নিজ উদ্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন এই মানবতাবাদী মানুষ। কোন সরকারি-বেসরকারি অনুদানে নয় সম্পূর্ণ নিজের অর্থায়নেই পরিচালিত হচ্ছে তার কল্যানমুলক প্রতিষ্ঠানগুলো। আর মানুষের কল্যানে কাজ করার উদ্দেশ্যে গড়ে তুলেছেন “ধানবান্ধি মানবকল্যান সমাজ”।
এদিকে এলাকার বেকারত্ব দুর করার জন্য নিজের ব্যবসা প্রতিষ্ঠানে অধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। যেখানে ১০ জন শ্রমিক লাগবে সেখানে তিনি ৫০ জন শ্রমিক দিয়ে কাজ করাচ্ছেন। এতে বেকারত্ব দূরের পাশাপাশি ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমন সম্ভব হয়েছে।

হাজী আব্দুস সাত্তার বলেন, আমরা মানবকল্যাণের জন্য কাজ করে থাকি। ব্যবসায়ীদের কল্যাণেও আমি কাজ করবো। আল্লাহর ভয় নিয়ে কাজ করবো। আমি একজন ব্যবসায়ী। সৎ ব্যবসায়ীদের আল্লাহ জান্নাতের প্রথম কাতারে রাখবেন। আমি সেই ভয় নিয়ে হালালভাবে আয় করি। আমি ব্যবসায়ী হিসেবে দুটো এওয়ার্ড পেয়েছি। এই বিষয়গুলো আল্লাহ প্রদত্ত। সৎভাবে ব্যবসা করলে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। যে দায়িত্ব আমাকে দেওয়া হবে সেটা আল্লাহর ভয় নিয়ে কাজ করবো। আর দায়িত্ব পালনকে আমি ইবাদত মনে করি। আশা করছি সিরাজগঞ্জের ব্যবসায়ীরা আমাকে বিপুল ভোটেই নির্বাচিত করবে। আর নির্বাচিত হলে আমি ব্যবসায়ীদের কল্যাণে কাজ করতে নিজেকে বিলিয়ে দেব।

উল্লেখ্য, আগামী ৬ ডিসেম্বর ২০২৫ইং তারিখে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিত নির্বাচনে অর্ডিনারী গ্রুপে প্রেসিডেন্ট পদে ২জন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন, ভাইস প্রেসিডেন্ট পদে ৩জন, ১৪জন পরিচালক পদে ৪৮ জন ও এসোসিয়েট গ্রুপে ভাইস প্রেসিডেন্ট পদে ২ জন, ৬জন পরিচালজ পদে ৮ জন ও গ্রুপ মেম্বার পরিচালক পদে ২জন প্রতিন্দন্দ্বিতা করবেন। অর্ডিনারী গ্রুপে ১৭টি পদে ৪৩৮ জন তাদের প্রত্যক্ষ ভোট ও এসোসিয়েট গ্রুপে ৮টি পদে ৬৮ জন তাদের প্রত্যক্ষ ভোট প্রদান করে নেতা নির্বাচন করবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০