মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে ব্যবসায়ীদের ভোটে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ায় সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কর্তৃক নব-নির্বাচিত প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
সোমবার ( ০৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১১ টায়
পৌর শহরের এস এস রোডস্থ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এঁর প্রেসিডেন্ট এর নিজ কক্ষে সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোছাঃ জান্নাতুল হক শাপলা নব- নির্বাচিত চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা জানান।

নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু বলেন,
সিরাজগঞ্জের ব্যবসা-বাণিজ্য উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় কাজ করবো। এসময় তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার প্রধান হাসিনা সব ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে ভারতে পালিয়ে গেছে। সব ব্যবসা প্রতিষ্ঠানকে পুনর্জীবিত করতে হবে। বিশেষ করে সিরাজগঞ্জের শিল্পপার্ক, ইকোনোকি চালুর মাধ্যমে উত্তরবঙ্গে অর্থনীতিকে সচল করতে হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে আমাকে ফুলেল শুভেচছা জানানোর জন্য। সিরাজগঞ্জের ব্র্যান্ড তাঁত শিল্প, চামড়া শিল্প, মরিচসহ বিভিন্ন পণ্য দেশ ও দেশের বাইরে রপ্তানির মাধ্যমে অর্থ উপার্জনে ব্যবসায়ীদের প্রধান ভুমিকা রাখতে হবে।
এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট নিয়াজী সুলতানা, উইমেন চেম্বারের পরিচালনা পরিষদের সদস্য বন্যা পারভেজ, শামীমা সেতু সহ আরও অনেক নারী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোছাঃ জান্নাতুল হক শাপলা,সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট নিয়াজী সুলতানা, এসময়ে উপস্থিত ছিলেন উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের সদস্য কামরুন নাহার, সেলিনা নাজরীন, সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের সদস্য বর্না পারভেজ,সহ আরো অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।






