সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর কর্তৃক পাইকপাড়া দারুল কুরআন কওমী মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোরে তামান্না স্পেশালাইজড কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কাজিপুরে ক্যাবের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এনায়েতপুরে ৭ নং শিবপুর ওয়াডের উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জে অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু,দিলেন চাকরির আশ্বাস
সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রামকৃষ্ণপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন

সিরাজগঞ্জ চেম্বার প্রেসিডেন্টকে ক্রেস্ট প্রদান করলেন সাংবাদিক নেতা এনামুল হক

মোঃ সোহান শেখ,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. এনামুল হক।

রবিবার (৫ জানুয়ারি) দুপুরে শহরের এসএস রোডে অবস্থিত চেম্বার অব কমার্স কার্যালয়ে এ ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

গত বছরের ২৭ ডিসেম্বর সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালনা পর্ষদ আয়োজিত ৪০তম বার্ষিক সাধারণ সভায় সাইদুর রহমান বাচ্চু প্রেসিডেন্ট নির্বাচিত হন। সভায় সভাপতিত্ব করেন তিনি নিজেই। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদ।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই দেশ-বিদেশের ব্যবসায়ী, রাষ্ট্রদূত, শুভানুধ্যায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করছেন। এরই ধারাবাহিকতায় সাংবাদিক মো. এনামুল হকও তার ব্যক্তিগত পক্ষ থেকে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এ সময় সাইদুর রহমান বাচ্চু সবাইকে ধন্যবাদ জানিয়ে চেম্বারের কার্যক্রমকে আরও গতিশীল ও ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১