শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ গ্রেপ্তার

ফটোকার্ড

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকার কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন। তিনি বলেন, আব্দুল্লাহ বিন আহমেদকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। আদালতের মাধ্যমে তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।

গ্রেপ্তার আব্দুল্লাহ বিন আহমেদ সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনি এলাকার বাসিন্দা।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ সিরাজগঞ্জ জেলা যুবদল নেতা রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরের এস এস রোডে যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জুকে হত্যা করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ১৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করে নিহতের স্ত্রী মৌসুমি খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলায় মামলা করেন। এ মামলায় আব্দুল্লাহ বিন আহমেদ এজাহারভুক্ত আসামি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০