শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

Download Photocard

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আয়োজনে সিরাজগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ সকল সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

আজ শনিবার (৮ মার্চ-২০২৫) বিকেল ৫ টায় শহরের একটি রেষ্টুরেন্টে জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রচার সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর  ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য 

মাওলানা শাহিনুর আলম বিশেষ অতিথির বক্তব্য রাখন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জেলা জামায়াতের নায়েবে আমীর ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আলী আলম,জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, শহর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ আলী।

জামায়াতের পক্ষ থেকে বক্তাগণ বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড় তোলার লক্ষে সঠিক সংবাদ প্রকাশের জন্য অনুরোধ করেন্। জামায়াতের প্রতিটি প্রোগ্রামে উপস্থিত থেকে সঠিক সুন্দর সংবাদ প্রকাশের জন্য  সিরাজগঞ্জের সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

ইফতার মাহফিলে সাংবাদিকদের মধ্যে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, সাবেক সভাপতি হেলাল আহমেদ, প্রেসক্লাবের সাবেক আহবায়ক আব্দুল কুদ্দুস, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন প্রমুখ বক্তব্য রাখেন। ইফতার মাহফিলে সিরাজগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০