শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ জেলা দলের সাবেক কৃতি খেলোয়াড় মরহুম বাবল স্মৃতি ফুটবল লীগ উদ্বোধন

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদকঃ

সিরাজগঞ্জের রহমতগঞ্জ  সুতাকল মাঠে জেলা ক্রীড়া সংস্থার সাবেক কৃতি খেলেয়াড় ও রহমতগঞ্জ ইয়াং এসোসিয়েশনের প্রাক্তন সাধারণ সম্পাদক মরহুম আব্দুর রশিদ ” বাবলা স্মৃতি ফুটবল লীগ ২০২৪ ” শুরু হয়েছে। 

শুক্রবার(২০ ডিসেস্বর) বিকালে বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাবলা স্মৃতি ফুটবল লীগের উদ্বোধন করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক  সাধারণ সম্পাদক  মোঃ হারুন অর রশিদ খান হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রহমতগঞ্জ পঞ্চায়েত কমিটির সভাপতি রাশেদুল ইসলাম  কোরাইশি হাবিব,উপদেষ্টা শামছুল আলম তালুকদার, মোঃ জুলফিকার তালুকদার, ভিপি সালাউদ্দিন, প্রাক্তন ফুটবল খেলোয়াড় মাহফুজুর রহমান তালুকদার, আবদুল কাইয়ুম খান,এসকে বুলবুল,মাহবুব আলম খোকন, মোহাম্মদ আলী জিন্নাহ, নাজমুল ইসলাম কানন,সুমন তালুকদার, ক্রীড়া সংগঠক ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রাকিব, ক্রীড়া সংগঠক রফিক হাসান কবির, মোস্তাফিজুর রহমান,টিএম ইয়াজদানী নয়ন, মাজহারুল ইসলাম,প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম সহ প্রমুখ।

বাবলা স্মৃতি ফুটবল লীগে ৬ টি দল অংশ নিচ্ছে।  দলগুলো হচ্ছে জুপিটার একাদশ, নেপচুন একাদশ,গ্রীণ আর্থ একাদশ, ব্লু স্টার একাদশ, হোয়াইট ষ্টোন একাদশ ও ব্লাক ডায়মন্ড একাদশ।

রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে এই লীগের উদ্বোধনী খেলায় অংশ নেয় জুপিটার একাদশ বনাম ব্লাক ডায়মন্ড একাদশ। খেলাটি গোলশূন্য ড্র হয়। ম্যান অব  ম্যাচ হয়েছে ব্লাক ডায়মন্ডের গোল কিপার নির্ঝর।

খেলা পরিচালনা করেন রেফারি  হাফিজুর রহমান।

সহকারী রেফারি জাকারিয়া ও আল আমিন।ধারা বর্ণনায়  আব্দুল্লাহ আল মামুন।

উদ্বোধনী খেলায় প্রচুর দর্শক সমাগম ঘটে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০