শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা সমন্নয়ক কমিটির সদস্য মনোনীত হলেন এ্যাড. সিমকী ইমাম খান

Download Photocard

মো. মোকলেসুর রহমান মামুন :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সিরাজগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ নির্বাচন সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা, আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেত্রী এ্যাডভোকেট সিমকী ইমাম খান সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির নির্বাচনী কর্মকাণ্ডকে সুশৃঙ্খল, কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়। উক্ত নির্বাচন সমন্বয়ক কমিটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অনুমোদন করেন।

দীর্ঘদিন ধরে এ্যাড. সিমকী ইমাম খান দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তাঁর এই মনোনয়নে সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।

নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন, তাঁর সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞ নেতৃত্বে আগামী দিনে সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাচনী কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং ধানের শীষ প্রতীক বিজয়ের পথে অগ্রসর হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০