শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা দিলেন আবু সাইদ সুইট

Download Photocard

মোঃ আক্কাস আলী,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ জেলা বিএনপির আগামী কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ত্যাগী নেতা মোঃ আবু সাইদ সুইট। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) দুপুরে সিরাজগঞ্জ শহরের আমলাপাড়ায় নিজ কার্যালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
মতবিনিময় সভায় আবু সাইদ সুইট বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। আগামী দিনে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে এবং নেতাকর্মীদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে তিনি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রাজনৈতিক পরিবারের সন্তান আবু সাইদ সুইট ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। স্বৈরাচারবিরোধী এরশাদ আন্দোলনের সময় তিনি গ্রেপ্তার হয়ে প্রায় ১০ মাস কারাভোগ করেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক মামলায় বহুবার কারাবরণ করতে হয়েছে তাকে। বিভিন্ন সময়ে অর্ধশতাধিক মামলার আসামি হয়েও তিনি মাঠের রাজনীতি থেকে সরে দাঁড়াননি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণআন্দোলন ও গণঅভ্যুত্থানসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়ার কারণে নেতাকর্মীদের কাছে তিনি একজন সংগ্রামী নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।
আবু সাইদ সুইট সিরাজগঞ্জ জেলা যুবদলের প্রত্যক্ষ ভোটে একবার সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে সভাপতি নির্বাচিত হয়ে যুবদলের রাজনীতিতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। রাজনৈতিক অঙ্গনে তিনি ‘যুবরাজ’ হিসেবেও পরিচিতি পান।
তার পিতা মরহুম আব্দুস সালাম তালুকদার ছিলেন সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা। পিতার মৃত্যুর সময় কারাগারে থাকা আবু সাইদ সুইট প্যারোলে মুক্ত হয়ে দাফন-কাফনে অংশগ্রহণ করেছিলেন, যা নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচিত হয়েছিল।
তার বড় ভাই মোঃ আলমগীর হোসেন জুয়েল একজন সাবেক সেনা সদস্য এবং বর্তমানে জেলা বিএনপির প্রচার সম্পাদক ও ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অপর ভাই শামিমুর রহমান তালুকদার একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক। ছোট ভাই কামরুল হাসান হিলটন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি।
মতবিনিময় সভায় আবু সাইদ সুইট বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তিনি কাজ করে যেতে চান। একইসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু-র নেতৃত্বে “রূপসী সিরাজগঞ্জ ও শান্তিময় সিরাজগঞ্জ” গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রাজনীতির পাশাপাশি আবু সাইদ সুইট দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক, ক্রীড়া ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, দলের দুঃসময়ে মাঠে সক্রিয় থাকা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ থাকার কারণে সাধারণ সম্পাদক পদে তিনি শক্ত অবস্থানে রয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০