শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা অমর কৃষ্ণ দাসের সাথে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফটোকার্ড

নজরুল ইসলাম:

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাসের সাথে শিয়ালকোল ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) সকালে সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি অটল আস্থা রেখে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ভয় বা প্রলোভনের কাছে কোনোভাবেই মাথানত করা যাবে না। এই পথচলায় তারুণ্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের স্বপ্নের বাজপাখি, তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। তরুণ প্রজন্মের সাহস, শক্তি ও আদর্শিক দৃঢ়তাই আমাদের বিজয়ের পথ সুগম করবে।

এসময় সদর থানার সাবেক সহ সভাপতি সানোয়ার হোসেন, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম টুপা, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ফরিদুল ইসলাম, যুবদলের নেতা শফিসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০