শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Download Photocard

মো: সেলিম রেজা,

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ১৩ ডিসেম্বর ২০২৪ শুক্রবার সকাল ৯ ঘটিকায় সিরাজগঞ্জ শহরের ভাসানী মিলনায়তনে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি জনাব গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল মতিন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, জামায়াতের সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম ও অধ্যক্ষ আলী আলম,জামায়াতের সিরাজগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম ও পৌর জামায়াতের অধ্যাপক আবদুল লতিফ উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলার সকল উপজেলা সভাপতি গন শুভেচ্ছা বক্তব্য রাখেন। এরপর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঐতিহ্যগত নিয়মে কাউন্সিল অনুষ্ঠিত হয় । কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন কেন্দ্রীয় সহসাধারন সম্পাদক জনাব অধ্যাপক আব্দুল মতিন । ২০২৫-২৬ সেশনের জন্য নতুন সভাপতি মনোনীত হন জনাব এডভোকেট সাইদুল ইসলাম। সেক্রেটারি মনোনীত হন জনাব মাওলানা সোলায়মান হোসেন। কোষাধক্ষ্য নির্বাচিত হন জনাব মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনোনীত হন ডাঃ মোঃ কামরুল ইসলাম, তথ্য ও যোগাযোগ সম্পাদক মনোনীত হন জনাব সুমন আহমেদ। এছাড়া ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকারী পরিষদ মনোনীত হয় এবং নির্বাহী পরিষদ গঠিত হয় নয় সদস্য বিশিষ্ট । নির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের ও নির্বাহী পরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান নব নির্বাচিত জেলা সভাপতি এডভোকেট সাইদুল ইসলাম। নতুন সভাপতিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় সহ সভাপতি জনাব গোলাম রব্বানী ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০