শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উল্লাপাড়া উপজেলা ২-১ গোলে রায়গঞ্জকে পরাজিত করে ফাইনালে উন্নীত 

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 
 “তারুণ্যের উৎসবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে”- সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এঁর  গুরুত্বপূর্ণ সেমিফাইনাল 
খেলায় উল্লাপাড়া উপজেলা ২-১ গোলে রায়গঞ্জ উপজেলাকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে।
শনিবার(১৩সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের শহিদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট খেলায় প্রায় ৩০  হাজারের মতো ফুটবল প্রেমি দর্শকের উপস্থিতিতে দূর্ধষ এ সেমিফাইনাল প্রথমার্ধ
প্রথমে রায়গঞ্জ উপজেলার বহিরাগত খেলোয়াড় আহাদ গোল করে দলকে এগিয়ে দেন। এক মিনিটের ব্যবধানে উল্লাপাড়ার পক্ষে জুবায়েল গোল পরিশোধ করেন।
পরবর্তীতে উল্লাপাড়ার পক্ষে রক্ষণভাগের খেলোয়াড় নিরব আরও একটা গোল করেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় উল্লাপাড়া উপজেলা ২-১  গোলে জয়লাভ করে ফাইনালে উন্নীত হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হন উল্লাপাড়া উপজেলার ৭ নং জার্সিধারী খেলোয়াড় জুবায়েল।
এ খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শাহাদাৎ হোসেন পুরস্কার তুলে দেন। 

এসময় উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ হাসনাত ও রায়গঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবির

এছাড়া সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ আখিরুজ্জামান ও মোঃ মহসিন খন্দকার উপস্থিত ছিলেন।

এ খেলা পরিচালনা করেন,  প্রধান রেফারি  রাকিবুল কবির রাকিব, আবু রায়হান, আব্দুল মোমিন জুয়েল ও আবু হানিফ। 

খেলায় ধারাবিবরণী করেন ধারাভাষ্যকার ও প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এবং খোরশেদ রায়হান। 
এ খেলায় আরও উপস্থিত থেকে দায়িত্ব ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন-সাধার সম্পাদক  জেলা ক্রীড়া সংস্থা’র সাবেক সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি  মোঃ  হারুন-অর-রশিদ খান হাসান,  জেলা বিএনপির সহ-সভাপতি খ.ম. রকিবুল হাসান রতন, জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী, সিরাজগঞ্জ পৌরসভা নির্বাহী মোঃ রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সজীব সরকার, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির অন্যতম সদস্য সাবেক কৃতি ফুটবলার হেদায়েতুল ইসলাম ফ্রুট, ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির টেকনিক্যাল কমিটির সদস্য – মাহমুদুল হাসান খোকন, সাবেক কৃতি ফুটবলার এ.কে.এম ফরিদুজ্জামান স্ট্যালিন, আব্দুল মমিন সরকার সহ অন্যান্যরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০