শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বর্ষিয়ান রাজনীতিবিদ গোলাম রহিম খানের ইন্তেকাল

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদকঃ

সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা, রহমতগঞ্জ গ্রামের মৃত ডাক্তার গোলাম কুদ্দুস খানের পুত্র,সিরাজগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও একাধিকবার নির্বাচিত ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ গোলাম রহিম খান বার্ধক্যজনিত কারণে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) 

শুক্রবার (২২ মে ২০২৬) বেলা ১২ ঘটিকার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ। তিনি জানান, শুক্রবার বাদ আসর রহমতগঞ্জ কবরস্থানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং সেখানেই দাফন সম্পন্ন করা হবে।

মোঃ গোলাম রহিম খান দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ পৌরসভার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বারবার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন এবং সততা, জনসম্পৃক্ততা ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছিলেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার অবদান সিরাজগঞ্জবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ  মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০