মোঃ হোসেন আলী ছোট্ট :
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানার পিতা, কাজিপুর উপজেলার সদর ইউনিয়নের কৃতি সন্তান ও মেঘাই মুসলিমপাড়া নিবাসী অবসরপ্রাপ্ত জেলা খাদ্য কর্মকর্তা মরহুম টিএম মহসিনের ১২তম মৃত্যুবার্ষিকী নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

শনিবার (১৬ মে ২০২৬) বাদ আসর সিরাজগঞ্জ পৌর শহরের কালীবাড়ী জামে মসজিদে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তালুকদার পরিবারের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

এর আগে পৌর শহরের মালসাপাড়া পৌর কবরস্থানে হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের অংশগ্রহণে কোরআনখানি, দোয়া মাহফিল ও এতিম-দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। মরহুম টিএম মহসিনের কর্মময় জীবন, সততা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড স্মরণ করে বক্তারা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আবু সাঈদ, জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি প্রফেসর আবুল হাসেম তালুকদার, জেলা বিএনপির সদস্য এনামুল হক পারভেজ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক চিত্রের জেলা প্রতিনিধি মোঃ হোসেন আলী (ছোট্ট)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে কালীবাড়ী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মনিরুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।






