মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জের বাগবাটিতে ইউপি সদস্য আবু রায়হানের ইন্ধনে ইউপি সচিবের উপর অতর্কিত হামলার অভিযোগ
রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ
পাবনার চাটমোহরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত
নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির উদ্যোগে সিরাজগঞ্জে ৮,শো দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
সিরাজগঞ্জে তারেক জিয়া পরিষদের উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পাবনায় বাবার বন্ধুদের কাছে পেয়ে সম্মান জানাতে ভুললেন না- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান
কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নের ল‌ক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি প্রদান
দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৮০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

সিরাজগঞ্জ শহরের  কাটাখালি খাল সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 

সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী কাটাখালি খাল সংস্কারের দাবিতে  জাহান আরা উচ্চ বিদ্যালয়ের  শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে  মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

অত্র স্কুলের  শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দের  আয়োজনে,

সোমবার ( ১১ নভেম্বর) সকাল ১১ টার দিকে পৌর শহরের কাটাখালি পাড়ে উক্ত  মানববন্ধনে সভাপতিত্ব করেন, ঐতিহ্যবাহী  জাহানআরা উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জের প্রধান শিক্ষক সরকার ছানোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ  জহুরুল ইসলাম। 

 উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

এ মানববন্ধনে আরও  বক্তব্য রাখেন,  বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার মুনতাসির রহমান মেহেদী,  সজিব সরকার, নবম শ্রেণীর ছাত্রী খুরশিদ জাহান প্রভা, অধরা সরকার প্রমুখ। 

এসময়ে  জাহান আরা উচ্চ বিদ্যালয়  সিনিয়র শিক্ষক টি এম আসলাম উদ্দিন, সহকারী শিক্ষক সঞ্জয় কুমার গৌর, মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ  সিরাজ উদ্দিন, সদর থানা বিএনপির সহ-সভাপতি শরীফ সেখ, সহ- সভাপতি শহর বিএনপির ছানা মাস্টার,  ১২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানা, সহ-সভাপতি জেলা ছাত্র দল রহিত ইসলাম রাজু সহ অত্র স্কুলের সকল শিক্ষকগণ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 

উল্লেখ্য, সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র এ কাটাখালটি অবস্থিত।  প্রায় ৪ চার যুগ ধরে  খালটি সংস্কারের অভাবে যত্রতত্রভাবে  ময়লা-আবর্জনা ফেলায় ভাগাড়ে পরিণত হয়েছে। পরিবেশ দূষণের অন্যতম   কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

 এক সময়ে টাউনের এ কাটাখালিটি ব্যস্ত নৌ-পথ হিসেবে ব্যবহার করা হত। চলাচল করতো  ছোট-বড় নৌকা,   লঞ্চ মালবাহী পাটের নৌকা।  

স্বাধীনতার পরে লঞ্চ চলাচল ও অচল হয়ে যায়। তবে ১৯৭৩-৭৪ খ্রিঃ পর্যন্ত কাটা খালটিতে বড় নৌকা ও চলেছে। আশির দশক থেকে যখন নদীতে ঘের দিয়ে মাছ চাষ শুরু হয় তখন থেকেই নৌকা চলাচল সম্পূর্র্ণ বন্ধই হয়ে যায় । খালটির পানি দূর্গন্ধ ও ময়লা আবর্জনায় ভরে উঠলেও যুগের পর যুগ ধরে তেমন সংস্কার করা হয়নি। যা করা হয় তা মাত্র লোক দেখানো সংস্কার।   এই কাটাখালি প্রকৃতভাবে  পরিস্কার বা সংস্কার করা  হলে  খালটি তার হারানো ঐতিহ্য ফিরে পেতে পারে ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১