শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জ শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন-সাবেক এমপি ও জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদ

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিরাজগঞ্জ শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন-সাবেক এমপি ও জেলা বিএনপি’র সভাপতি  রুমানা মাহমুদ। বুধবার(১ অক্টোবর ২০২৫খ্রিঃ) দিনব্যাপী সিরাজগঞ্জ শহরের মহাপ্রভুর  আখড়া, বাহিরগোলা রোডের সকল পূজা মন্ডপ,  বীণাপানি স্কুল পূজা মন্দির সহ বিভিন্ন পূজা মন্ডপ  পরিদর্শন করেন। পূজা মন্ডপে আইনশৃঙ্খলা রক্ষা ও সুন্দর পরিবেশে সনাতন (হিন্দু)  ধর্মালম্বীরা যাতে  শারদীয় দূর্গা উৎসব ভালোভাবে পালন করতে পারে এজন্য জেলা বিএনপি’র সভাপতি হিসেবে  নিজের দায়িত্ব ও  কর্তব্য  থেকে  জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক  সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদ এ পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের  নেতাদের সাথে মতবিনিময় করেন।

 হিন্দু নেতৃবৃন্দ রুমানা মাহমুদকে জানান, এবারের পূজা অনেক সুন্দর ও সাবলীল আনন্দঘন পরিবেশে পালিত হচ্ছে। এবং যথেষ্ট পরিমাণে স্বাচ্ছন্দ্য নিরাপত্তাবোধ করছেন সনাতন (হিন্দু)  ধর্মালম্বীরা। এ সময়ে   জেলা বিএনপি’র সহ-সভাপতি ভিপি অমর  কৃষ্ণ দাস,

জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক নোমান আলাল, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বাবু শ্রী সন্তোষ কুমার, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল আহবায়ক এস এম জুয়েল রানা প্রমুখ উপস্থিত ছিলেন ।

 আরও উপস্থিত ছিলেন,  স্ব-স্ব পূজা মন্ডপ দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ এবং  সনাতন (হিন্দু)  ধর্মালম্বীর নারী-পুরুষেরা  ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০