শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ শহর বিএনপির ৭নং ওয়ার্ড শাখার উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত

ফটোকার্ড

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জঃ-

মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জ শহর বিএনপির ৭নং ওয়ার্ড শাখার উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) বাদ আছর রানীগ্রাম বালক মাদ্রাসা মাঠে সিরাজগঞ্জ শহর বিএনপির ৭নং ওয়ার্ড শাখার জনসভায় সভাপতিত্ব করেন,শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূইয়া সেলিম ও পরিচালনা করেন, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ বাবু।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। 

এ সময় তিনি বলেন,মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ক্যারিসমাটিক নেতা,তিনি চরা সুদে বিদেশ থেকে টাকা এনে উন্নয়ন করে নাই তিনি দেশের সম্পদকে কাজে লাগিয়েই মাত্র সাড়ে তিন বছরে দেশকে স্বয়ং সম্পন্ন করেছিলেন। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। 

প্রধান বক্তার বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, অহংকার একমাত্র আল্লাহকেই মানায় আর কারো নয় শেখ হাসিনা তিনি অহংকার করে বলতেন এদেশ আমার বাবার কিন্তু অহংকারের পতন হয়েছে তার রান্না করা খাবার তাকে আল্লাহ খেতে দেয়নি দিনে দুপুরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 

জনসভায় আরও বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান,  যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, লিয়াকত আলী খান,   সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম,  দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম রফিক, সিরাজগঞ্জ শহর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল জোয়ার্দার, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ। 

জনসভায় সিরাজগঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মিছিল নিয়ে অংশ গ্রহণ করে। 

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপি,সদর উপজেলা বিএনপি, শহর বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০