রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এনায়েতপুরে ৭ নং শিবপুর ওয়াডের উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জে অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু,দিলেন চাকরির আশ্বাস
সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রামকৃষ্ণপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন
সিরাজগঞ্জে সিটি কেয়ার হসপিটালে সুধীজনদের সম্মানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত
ঈদ-উল-ফিতর উপলক্ষে সিরাজগঞ্জ পৌরসভায় ভিজিএফ এর চাউল বিতরণ
সিরাজগঞ্জে মানবিক ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় দরিদ্র,অসহায় এতিম ও বিধবাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 
তানোরে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সদর উপজেলার মূলীবাড়িতে বাস চাপায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩জন নিহত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:

যমুনা সেতু পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলীবাড়ীতে বাসচাপায় ভ্যানযাত্রী স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পর বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সদর উপজেলার মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব বাঐতারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে শফিকুল ইসলাম (৩৫),  তাঁর স্ত্রী  সুমনা খাতুন (৩০), ও শফিকুল ইসলামের ছোট বোন লাকি খাতুন (২৫)। নিহত শফিকুল ইসলাম গত দুই সপ্তাহ হলো গ্রিস থেকে নিজ দেশে এসেছেন। আহতরা হলেন জুবায়ের হোসেন, রঙ্গিলা খাতুন, নুর ইসলাম ও শিশু রাইছা মনি।

এ বিষয়ে যমুনা সেতু পশ্চিমপাড় থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘সন্ধ্যার পর মুলিবাড়ী ওভারব্রিজের কাছে ৬ জন যাত্রীসহ একটি অটোভ্যান মহাসড়ক পার হচ্ছিল। এ সময় একটি বাস অটোভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ ফয়সাল আহমেদ বলেন, হাসপাতালে আনার আগেই দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়েছে।  আহত চারজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১